ইমাম তাহাতী র. এর যুক্তি হল, যেসব অঙ্গ দ্বারা সিজদা করার নির্দেশ দেয়া হয়েছে, এরূপ অঙ্গ মোট সাতটি- পদদয়, হাটুদ্বয়, হস্তদ্ব় এবং চেহারা । এবার এসব অঙ্গ রাখা ও উঠানোর ক্ষেত্রে তরতীব বা ক্রমবিন্যাস কি? আমাদের দেখতে হবে, মানুষ সিজদায় যাওয়ার সময় হস্তদ্বয় ও হাটুদ্ধয় রাখার পর সর্বশেষে রাখে নিজের মাথা । আর সিজদা থেকে উঠার সময় সর্ব প্রথম উঠায় মস্তক । অতএব, মাথা রাখে সর্বশেষে, উঠায় সর্বাগে। এ থেকে আমরা একটি মূলনীতি পাই, সেটা হল, যে অঙ্গ রাখবে শেষে, সেটি উঠাবে আগে, আর যেটি রাখবে আগে, উঠাবে পরে । এদিকে এ ব্যাপারে সবাই একমত যে, সিজদা থেকে উঠার সময় হস্তদ্য় প্রথমে উঠানো হবে, এরপর হাটুদ্বয়। কাজেই উপরোক্ত মূলনীতির আলোকে প্রমাণিত হয় যে, উভয় হাত যেহেতু আগে উঠানো হয়, তাই রাখতে হবে পরে। হাটুদ্বয় যেহেতু উঠায় শেষে, কাজেই রাখতে হবে আগে । কাজেই সিজদায় যাওয়ার সময় প্রথমে হাটুদ্ধয় এর পরে হস্তদ্য় রাখাই মাসনুন পদ্ধতি হতে পারে । আমাদের দাবিও তাই । _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য আমানিল আহবার £ ৪/৬৩, মাআরিফুস সুনান £ ৩/২৭, আল-কাওকাবুদ দুররী 8 ১/১৩৪, বযলুল মাজহুদ £ ২/৬৪, তোহফাতুল আহওয়াষী £ ১/২৩০,নায়লুল আওতার ঃ ২/১৪৬, ঈযাহুত তাহাভী ঃ ২/৮৭ ১৯ ০৪৮৪ ১৯]| ১৪ ১০১1০] 2৮০ ৬১৪ অনুচ্ছেদ ঃ নামাযে বসবে কিভাবে? মাযহাবের বিবরণ ঃ নামাযে তাশাহহুদের সময় অর্থাৎ, প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক ও দুই সিজদার মধ্যখানে বৈঠকের ধরণ হবে কিরূপ? হাদীস দ্বারা এর দুইটি ধরণ প্রমাণিত হয়- ১. ইফতিরাশ অর্থাৎ বাম পা বিছিয়ে এর উপর বসে ডান পা খাড়া করে দেয়া । ২. তাওয়াররুক (অর্থাৎ ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে জমিনে বসা) এর দুটি ছুরত রয়েছে । ১. ডান পা খাড়া করে বাম পা ডানদিকে বের করে নিতম্বকে জমিনের উপর রেখে বসা । ২. উভয় পা ডান দিকে বের করে নিতন্বের উপর বসা। উভয় ধরন জায়েষ। এতে কারও মতবিরোধ নেই। ইখতিলাফ শুধু উত্তমতা সম্পর্কে যে, ইফতিরাশ উত্তম? না কি তাওয়াররুক? | জীফরুল আমানী-৯ ৬/৬/৮/.০-11110.৬991019.0011)
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।