যৌক্তিক প্রমাণ £ যুক্তি হল, এ ব্যাপারে সবাই একমত যে, তাকবীরে তাহরীমার সময় হস্তদ্বয় উত্তোলন বিধিবদ্ধ । দুই সিজদার মাঝে তাকবীরে হস্তদ্বয় উত্তোলন বিধিবদ্ধ নয় । মতবিরোধ হল শুধু রুকুর তাকবীর এবং তৃতীয় রাক“আতের দিকে উঠার সময় তাকবীর নিয়ে । কেউ কেউ এগুলোতে হস্ত উত্তোলনের মত পোষণ করেন আর কেউ কেউ তা অস্বীকার করেন। আমরা দেখছি- ১. তাকবীরে তাহরীমা নামাযের একটি ফরয । এছাড়া, নামায সহীহ হয় না। ২. দুই সিজদার মাঝে তাকবীর একটি সুন্নত । এটি নামাযের কোন আবশ্যকীয় বিষয় নয়। এটি বর্জন করলে নামায ফাসিদ হয় না। ৩. রুকুর তাকবীর এবং তৃতীয় রাক“আতে উঠার তাকবীর নামাযে ফরয নয় বরং সুন্নত। এটা বাদ দিলে নামায ফাসিদ হয় না। অতএব, যুক্তির দাবি হল রুকুর তাকবীর এবং তৃতীয় রাক“আতে উঠার তাকবীরের হুকুম হস্ত উত্তোলনের ব্যাপারে দুই সিজদাহর মধ্যকার তাকবীরের মত হওয়া । কারণ, এগুলোর মাঝে একটি কারণ যৌথ রয়েছে- সেটি হল এসব তাকবীর সুন্নত। এগুলোর হুকুম তাকবীরে তাহরীমার মত নয়। কারণ, সেখানে যৌথ কারণটি বিদ্যমান নেই। তাকবীরে তাহরীমা তো ফরয। রুকুর তাকবীর ও তৃতীয় রাক'আতে উঠার সময়কার তাকবীর সুন্নত । অতএব, তাকবীরে তাহরীমার মত রুকুর তাকবীর ও তৃতীয় রাক'আতে উঠার তাকবীরেও হস্তদ্বয় উত্তোলন বিধিবদ্ধ- একথা বলা সহীহ হয় কিভাবে? বরং বলতে হবে, এগুলোতে হস্তদ্বয় উত্তোলন বিধিবদ্ধ নয়। যেমন বিধিবদ্ধ নয় দুই সিজদার মধ্যবতীাঁ তাকবীরে । যুক্তির দাবি এটাই । _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নববী $ ১/১৬৮, ফাতহুল মুলহিম £ ২/১১, আওজাযুল মাসালিক £ ১/২০৩, বযলুল মাজহুদ ৪ ২/২, বিদায়াতুল মুজতাহিদ £ ১/১৩৩, নায়লুল আওতার £ ২/৬৯, মাআরিফুস সুনান £ ২/৪৫৩, ঈযাহুত তাহাভী £ ১/৬১৩-৬৩১। (৮5০1 ০৪ ০৮৭৮ ৮০ অনুচ্ছেদ ঃ রুকুতে হস্তদ্বয়ের আঙ্গুল মিলিয়ে হাটুদ্য়ের মধ্যখানে রাখা মাযহাবের বিবরণ £ তাতবীক বলে রুকুতে উভয় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে সেগুলোকে হাটুদ্বয়ের মাঝখানে রাখা । এটা মাসনুন কিনা- এ ব্যাপারে প্রথমছিন্ডে মতানৈক্য ছিল। জাফরুল আমানী-৮ ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।