যৌক্তিক প্রমাণ ঃ ইমাম তাহাভী র. বলতে চান যে, নামাযে প্রবেশের সময় এরূপভাবে স্থানান্তর কালীন রোকনগুলোতে উপরে উঠার সময় সর্বসম্মতিক্রমে তাকবীর বিধিবদ্ধ । নামাযে প্রবেশ এবং নিচ থেকে উপরে উঠা এটি এক অবস্থা থেকে আরেক অবস্থার দিকে স্থানান্তর । এতে বুঝা গেল, এক অবস্থা থেকে অপর অবস্থার দিকে স্থানান্তর এই তাকবীরের কারণ । এই কারণ যেরূপভাবে নিচ থেকে উপরে উঠার সময় বিদ্যমান, এরূপভাবে উপর থেকে নিচে নামার সময়ও বিদ্যমান । অতএব, উপরে উঠার সময়ের ন্যায় নিচে নামার সময়ও এই তাকবীর বিধিবদ্ধ হবে। উপরে উঠার সময় এটাকে বিধিবদ্ধ মেনে নিচে নামার সময় তা অস্বীকার করা অযৌক্তিক । _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য আমানিল আহবার $ ৩/১৬৫, নায়লুল আওতার ৪ ২/১৩৩, বযলুল মাজহদ ঃ ২/৬১, বিদায়াতুল মুজতাহিদ ঃ ১/১২১, আওজাযুল মাসালিক ৪ ১/২১৩, ফাতহুল মুলহিম £ ২/১৮, ঈযাহুত তাহাভী ৪ ১/ ৬০৭-৬১২। ১৯৮ ৮১৮৮০0196৯১ পিসি] ৮৪ ১1) ১০ )-১১$৮)| ০০০৪০ অনুচ্ছেদ ঃ রুকু, সিজদা"' এবং রুকু থেকে উঠার তাকবীর এবং এ সময় হাত উঠাবে কিনা? মাযহাবের বিবরণ £ নামাযের শুরুতে তাকবীরে তাহরীমার সময় সর্বসম্মতিক্রমে হস্তদ্বয় উত্তোলন সুন্নত । শুধু শিয়াদের যায়েদিয়া ফিরকা এর প্রবক্তা নয়। সিজদায় যাবার সময় এবং তা থেকে উঠার সময় হস্ত উত্তোলন নেই, এটিও সর্বসম্মত বিষয় । অবশ্য রুকু করা এবং রুকু থেকে উঠার সময় হস্তদ্বয় উত্তোলন বিধিবদ্ধ কিনা- এটি বিতর্কিত বিষয় । ১. খোলাফায়ে রাশেদীন আশারায়ে মুবাশশারা হযরত ইবনে মাসউদ, আবু হোরায়রা রা. ইমাম আবু হানীফা ও মালিক র. এর মতে, রুকুতে যাওয়া ও তা থেকে উঠার সময় হস্তদ্বয় উত্তোলন জয়েয বা বিধিবদ্ধ নয়। ৮ (4. ১১৯| ৬১ দ্বারা তাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে। আবদুল্লাহ ইবনে যুবাইর র. ইমাম শাফিঈ, আহমদ, সালিম, মাকহুল, কাতাদাহ, ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।