এর সারমর্ম হল, আমরা দেখি তাদের নিকট মাগরিব ও ইশার প্রতিটি রাক'আতে কিরাআত পড়া হয়। প্রথম দ'রাক'আতে সশব্দে, পরবর্তী রাক'আতে অর্থাৎ, মাগরিবের তৃতীয় রাক'আত ও ইশার শেষ দুই রাক'আতে আস্তে । অতএব, প্রথম দুই রাক'আতের পরবর্তী রাক“আতগুলো থেকে জোরে পাঠ বাদ হয়ে যাওয়া সত্তেও মূল কিরাআত বাতিল হয় না। অতএব, যুক্তির দাবি হল, জোহর ও আসর নামায থেকেও জোরে পাঠ বাতিল হওয়ার কারণে মুল কিরাআত বাদ পড়ে না। অতএব, সশব্দে ও নিঃশব্দে প্রতিনি নামাযে কিরাআত মেনে নিতে হবে। বাকি রইল এই কিরাআত নামাযে রোকন ও ফরয হওয়া খুবই স্পষ্ট প্রমাণাদি দ্বারা প্রমাণিত। যার বর্তমানে কোন ব্যক্তি তা অস্বীকার করতে পারে না _বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য আমানিল আহবার £ ৩/৫৭, বিদায়াতুল মুজতাহিদ ঃ ১/১২৪, ঈযাহুত তাহাভী £ ১/৫৬৪-৫৭৫। ১০০১ -০৯৮1৮5)1 ০৪ অনুচ্ছেদ ঃ ইমামের পিছনে কিরাআত মাযহাবের বিবরণ £ মুসন্ত্রী তিন প্রকার- ১. ইমাম, ২. মুনফারিদ, ৩. মুকতাদি। নামায দুই প্রকার- ১. সশব্দ কিরাআত বিশিষ্ট, ২. নিঃশব্দ কিরাআত বিশিষ্ট । ইমাম ও মুনফারিদের জন্য সশব্দ কিরাআত বিশিষ্ট ও নিঃশব্দ কিরাআত বিশিষ্ট নামায উভয়টিতে সর্বসম্মতিক্রমে কিরাআত জরুরি । অবশ্য মুকতাদি সম্পর্কে মতবিরোধ রয়েছে। ১. ইমাম মালিক র. এর মতে, সশব্দ কিরাআত বিশিষ্ট নামাযে মুকতাদির জন্য সুরা ফাতিহা পড়া মাকরুহ । চাই সে ইমামের কিরাআত শুনুক অথবা না শুনুক। আর নিঃশব্দ কিরাআত বিশিষ্ট নামাযে ফাতিহা পড়া মুস্তাহাব । ২. ইমাম শাফিঈ দাউদ জাহিরী, ইসহাক ইবনে রাহওয়াইহ, আওবাঈ ও প্রসিদ্ধ উক্তি অনুধায়ী ইবনে মুর্রারকের মত নিঃশব্দ কিরাআত বিশিষ্ট নামাযে মুকতাদির উপর ফাতিহা পড়া ওয়াজিব । সশব্দ কিরাআত বিশিষ্ট নামায সম্পর্কে তীর পুরনো উক্তি ছিল ওয়াজিব নয়। কিন্তু ওফাতের দুই বছর আগে মিসরে অবস্থানকালে পরবর্তী নতুন উক্তি এই করেছেন যে, সশব্দ 'কিরআত বিশিষ্ট ৬/৬/৮/.০-11110.৬991019.0010)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।