৮৬ তিবেব নববী সেঃ) উপকারী । মুখের পক্ষাঘাত (যে রোগে মুখ অবশ হয়ে যায়) ও শরীরের পক্ষাঘাত রোগের প্রতিষেধক । মধু রক্ত পরিশোধনকারী এবং মানসিক রোগের জন্যও উপকারী । এটা চক্ষুরোগ ও দৃষ্টিশক্তি বৃদ্ধির মহৌষধ । _মুফরাদাত, খাওয়াসসুল আদবিয়্যা পৃষ্ঠাঃ ২৪৩ মধুর বৈশিষ্ট্যাবলী প্রাচীন এবং আধুনিক সকল প্রকার চিকিৎসা শান্ত্ই মধুর সীমাহীন ফায়দা এবং উপকারিতায় একমত । এমন কোন চিকিৎসা পদ্ধতি নাই, যার মধ্যে মধুর উপকারিতা স্বীকার করাই হয় না। মধুর উপকারিতা সংক্ষেপে নিম্নরূপ £ মধু পেট পরিষ্কার করে, লালা ও কুষ্ঠকাঠিণ্য দূর করে, বৃদ্ধ ও শ্রেম্মা (কাশি) প্রধান মেজাজের লোকদের জন্য খুবই উপকারী । আর ঠান্ডা প্রকৃতির রোগীর জন্যও ফলদায়ক। চোখে লাগালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় । চোখের যন্ত্রণা নিরাময় হয় । মধু ব্যবহারে দীত পরিষ্কার ও চমকদার হয় এবং দাতকে শক্ত করে। ওষধের সাথে সাথে মধু উত্তম খাদ্য এবং পানীয়ও বটে । উল্লেখিত এ সকল উপকার ছাড়াও মধুর একটি উত্তম বৈশিষ্ট্য হল, এটা সব ধরনের ক্ষতিকর দিক থেকে মুক্ত। মধুর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই। এটাই একমাত্র বস্তু যা খোদায়ী ও মানবীয় উভয়বিদ চিকিৎসায় শরীর ও রূহের খোরাক -তিবেব নববীঃ কৃত আল্লামা ইবনে কাইয়্যিম (রহঃ) সিনা বা সোনামুখী গাছের পাতা একটি উত্তম জুলাব সিনা এক প্রসিদ্ধ ওষধ। ইউনানী চিকিৎসা পদ্ধতিতে এটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। সিনা পূর্বকালে যে পরিমাণ ব্যবহৃত হত আজও ঠিক সে পরিমাণই ব্যবহার হচ্ছে। এটা আমাদের দেশে ব্যাপকভাবে “সেন্যায় মাককী” নামে সুপরিচিত । ইংরেজীতে বলা হয় সেন্যা বা সোনামুখী গাছ। সিনা পবিত্র হিজাযে অধিক জন্মে থাকে । দুই আড়াই শো বছর পূর্বে এই উপমহাদেশে এর উৎপাদন শুরু হয় এবং বর্তমানেও তা প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে। সিনার পাতা মেহদী পাতার মত এবং ফল চেপ্টা ধরনের । এর আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল, এটা ব্রিমিশ্রণ অর্থাৎ শ্রেম্সা (কাশি), পিত্তরস ও পাগলামী নাশক। সিনা একটি শক্তিশালী জুলাবেরও কাজ দেয়। মস্তি থেকে শ্রেম্মাও পরিষ্কার করে থাকে। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।