অধ্যায় 88 হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চিকিৎসা খাতামুল মুরসালীন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য শেফার এক মহাগ্রন্থ নিয়ে এসেছিলেন । খোদা প্রদত্ত এ সর্বশেষ গ্রন্থটি পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সর্বঅঞ্চলে বসবাসকারী প্রতি গোত্রের জন্যই সমভাবে শেফাদানকারী বলে প্রমাণিত । যখনই যে জাতি এ জীবনদানকারী মহাগ্রস্থুটি রক্ষাকবচ বানিয়ে নিয়েছে তখনই সে জাতির নব জীবন লাভ হয়েছে। ব্যক্তিগত ও সামাজিক জীবনের এমন কোন দিক নাই যা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দাওয়াত ও আযীমতের গন্ডি থেকে বাইরে থেকে গেছে। কারণ এটা কি করে সম্ভব যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথাতুর পৃথিবীবাসীর শারীরিক রোগসমূহ থেকে তার দৃষ্টি ফিরিয়ে রাখবেন। তাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানী রোগের সঙ্গে শারীরিক সমস্যারও সমাধান দিয়েছেন । রাসূলে খোদা সান্রান্নাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসক ছিলেন না। নবুওয়তের পদমর্যদার জন্য এটা জরুরীও নয়। কিন্তু আল্লাহর এই সর্বশ্রেষ্ঠ নবী চিকিৎসকদের জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনাও দিয়ে গেছেন। এই অধ্যায়ে তারই কিছু নমুনা প্রত্যক্ষ করুন। ওষধের সাথে দুআ আধুনিক যুগে মানুষের মস্তিষ্কে বস্তুবাদ এতই প্রভাব বিস্তার করে ফেলেছে, যার ফলে কিছু সংখ্যক লোক আল্লাহওয়ালা ব্যক্তিদের ঝাড়-ফুঁক ও দোয়া কালামকে একেবারেই নিংস্প্রয়োজন ও অনর্থক মনে করে থাকে । ওষধ ব্যতীত তারা অন্য কিছুই বুঝে না। তবে ওঁষধ সুস্থতার মাধ্যম মাত্র । সুস্থতা দানকারী নয়। সুস্তাতো একমাত্র মহান রাব্বুল আলামীনের হাতে । যদি ওষধ ব্যবহারের দ্বারাই সুস্থৃতা লাভ করা যেত তাহলে কোন অসুস্থ ব্যক্তিই ওষধ ব্যবহারের পর অসুস্থ থেকে যেত না। তাই আমাদের কখনও এই ঞ্ুব সত্যটি ভুলে গেলে চলবে না যে, শেফা দানের ক্ষমতা এক মাত্র আল্লাহর হাতে । সুতরাং সুস্থতা লাভের. জন্যে মহান রাব্বুল আলামীনের দরবারে মুখাপেক্ষী হওয়া উচিত। ওঁষধকে শুধুমাত্র একটি অবশ্য কার্যকর ও উপকারী মাধ্যম মনে করা চাই। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।