Islamic Book Collection 2 — Tibbe Nobobi
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বনবীর (সঃ) চিকিৎসা বিধান ৭১ মোটকথা, সর্বাবস্থায় মদের সর্বপ্রকার এবং যে কোন পরিমাণ হারাম । এগুলি ব্যবহার করায় শুধু ক্ষতিই ক্ষতি । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোল্লিখিত ইরশাদাবলীর ভিত্তিতে মুসলিম চিকিৎসকগণের উপর সর্বপ্রথম যে দায়িতৃটি অর্পিত হয়, তা হল, তারা তাদের রোগীকে এমন কোন ওষধ ব্যবহার করাবে না-যা হারাম, ক্ষতিকর বা নেশাকর । তবে যদি এ ধরনের ওঁষধের বিকল্প কিছু না মিলে অথবা জীবন রক্ষার জন্য আর কোন উপায় না থাকে তবে ভিন্ন কথা । দ্বিতীয় দায়িত্‌ স্বয়ং মুসলমান রোগীর উপর এই বর্তায় যে, তারা এমন চিকিৎসকের শরণাপন্ন হবে না যারা হালাল, হারাম এবং পাক নাপাকীর কোন ধার ধারে না। তাছাড়া নিজ ইচ্ছায় বা পছন্দানুযায়ী কখনও এমন কোন ওষধ গ্রহণ করবে না যা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন । অবশ্য উপায় না থাকা এবং জীবন বাচাবার জন্য এরূপ করার মাসআলা ভিন্ন । এ হাকীকতটি ভূলে গেলে চলবে না যে, মানুষ তো মানুষ, সাহাবায়ে কেরামগণ রোগাক্রান্ত পশুকে পর্যন্ত শরাব ব্যবহারের অনুমতি দেন নাই । হযরত নাফে (রোযি) বর্ণনা করেন, হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাযি) এর এক গোলাম তার একটি উটকে ওষধ হিসাবে শরাব পান করালে হযরত উমর (রোষি) তাকে খুব ধমক দিয়েছিলেন । হাদীসের সংকলক আবদুর রাজ্জীকের মতে শুধু এটা নয় বরং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগন শরাবের তলানীও কোন জানোয়ারের দেহে মালিশ করা সহ্য করেন নাই। নবী করীমসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলম ও পষ্টি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত প্রাপ্ত পুরুষরাই নন বরং মহিলাগণও স্বাস্থ্যরক্ষা এবং সফল চিকিৎসা আঞ্জাম দেওয়ার ব্যাপারে পরিপূর্ণ যোগ্যতা রাখতেন । সাহাবায়ে কেরামগণ যুদ্ধাক্ষেত্রে যখন বীরত্বের পরিচয় দিতেন তখন মহিলা সাহাবীগণ প্রাথমিক চিকিৎসার দায়িত্ব পালন করতেন । জিহাদের সময় গাজীদেরকে পানি পান করান ছাড়াও তারা আহতদের ক্ষত স্থানে মলম ও পড্টি লাগাতেন। এ সম্পর্কে কিছু বর্ণনা লক্ষ্য করুন। (১) হযরত আনাস (রাযি) বর্ণনা করেন যে, ওহুদের যুদ্ধে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যখন লোকজন সরে গিয়েছিল তখন আমি দেখলাম হযরত আয়েশা সিদ্দীকা (রাযি) এবং উম্মে সুলাইম উভয়েই ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।