বিশ্বনবীর (সঃ) চিকিৎসা বিধান ৫৯ ছিল। একারণে সে আল্লাহর নিকট ফিরে যাওয়ায় তুমি সে পরিমাণই সওয়াব ও প্রতিদানের অধিকারী হবে । তবে অধৈর্য্য ও হা-হুতাশ, কান্নাকাটি করায় কিছুই অর্জিত হবে না, আর পেরেশানিও দূর হবে না । সুতরাং ধৈর্য্য ধারণ কর, আল্লাহ নেককার লোকদের প্রতিদান নষ্ট করেন না।” (১) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের সন্বোধনে বহুবচন ক্রিয়া ব্যবহার করে নিজেকেও এর মধ্যে শামিল করেছেন। এতে আপনত্ব ও মহব্বতের যে আবেগ ও অনুভূতি প্রকাশ পেয়েছে তা অন্য কোন ভাবে প্রকাশ করা সম্ভব নয়। (২) নবী করীম সাল্লান্রাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাত্র, প্রচলিত নিয়মানুযায়ী ধৈর্য ও শুকরিয়ার শিক্ষা দেন নাই বরং সর্বপ্রথমে মরহুমকে স্মরণ করেছেন ও তীর মঙ্গল কামনা করেছেন, যার একটা প্রতিক্রিয়া কুদরতীভাবেই শোকার্ত পিতার উপর পড়েছে। | (৩) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অধৈর্যের নিন্দা না করে বরং খুবই হিকমতের সাথে এর হাকীকতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন- যা চলে গেছে ধৈর্য্যহারা হলেও তা আর ফিরে আসবে না এবং মৃত্যু শোকও হালকা না হয়ে বরং বাড়তে থাকবে । অন্য দিকে ধৈর্য ধারণ করায় নেকী আছে, তাই অধৈর্য হয়ে নেকী নষ্ট করবে কেন? ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।