৫৮ তিব্বে নববী (সঃ) আমি আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতীত কোন মাবুদ নাই । আম্মা বাদ, আল্লাহ তোমাকে বড় প্রতিদান (পুরস্কার) দান করুন এবং ধৈর্য্য ধরার তাওফীক দান করুন। আমাদেরকে এবং তোমাকে শুকরিয়া আদায়করনেওয়ালা করুন । নিশ্চয়ই আমাদের জীবন, আমাদের সম্পদ এবং আমাদের সন্তান-সন্ত্ুতি মহান আল্লাহর উত্তম দান এবং ধার গ্রহণ করা আমানত স্বরূপ । যার থেকে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফায়াদা লুটছি এবং তিনি নির্ধারিত সময় আবার তা কজা করে নিচ্ছেন। তাই আমাদের উপর তীর দানের শুকরিয়া আদায় করা ওয়াজিব এবং তিনি যখন আমাদের পরীক্ষায় ফেলেন তখনও ধের্য্য ধারণ করা ওয়াজিব। তোমার পুত্র মহান আল্লাহর দান এবং তোমার নিকট ধার দেওয়া আমানত ছিল। আল্লাহ তাকে তোমার জন্য লোভনীয় এবং সুখ ও উল্লাসের কারণ বানিয়েছিলেন। তিনিই তাকে তোমার থেকে এক বড় প্রতিদানের বদলে নিয়ে নিয়েছেন। এখন তুমি যদি ধৈর্য্য ধর তবে রহমত বরকত ও হেদায়েত লাভ করবে । তোমার অধৈর্য যেন তোমার প্রতিদানকে নষ্ট করে তোমাকে লঙ্জিত নাকরে। আর খুব স্মরণ রেখ, অধৈর্য্যের মাধ্যমে কিছুই অর্জিত হয় না এবং আগত পেরেশানীও তাতে দূর হয় না। ধৈর্য ধারণ কর। কারণ আল্লাহ তা'আলা নিশ্যয়ই নেককার লোকদের প্রতিদান নষ্ট করেন না।” -বুখারী শরীফ ও আবূ দাউদ শরীফ নবী করীম (সাঃ) আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করার পর প্রাপকের জন্য ধৈর্য্য ও শুকরিয়ার দুআ করলেন। উক্ত দুআর মধ্যে নিজেকেও শামিল করলেন । অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের জান-মাল হোক অথবা পরিবার-পরিজন হোক সব কিছুই আল্লাহ তা"আলার দান। এগুলির মর্যাদা ধার লওয়া আমানত বৈ কিছুই নয়। এগুলি সবই আল্লাহ তাঁঁআলা আমাদের উপকারের জন্য দান করেছেন । সুতরাং উক্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব । তবে তিনি যখন স্বীয় আমানত ফিরিয়ে নিয়ে আমাদের পরীক্ষায় ফেলেন তখন আমাদের জন্য সবর করা একান্ত আবশ্যক । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও লিখেন যে, নিঃসন্দেহে তোমার প্রাণপ্রিয় পুত্র তোমার জন্য এক বড় নিয়ামত, গর্বের ধন ও মঙ্গলজনক ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।