বিশ্বনবীর (সঃ) চিকিৎসা বিধান ৪১ এভাবে পরীক্ষার বিভিন্ন প্রকারের মধ্যে প্রাণের ক্ষতিও অন্তর্ভুক্ত রয়েছে। চাই সেটা মৃত্যুর আকারে হোক কি রোগের সুরতে হোক । এ কারণে আমাদের বুযুর্গ ও সুফীয়ায়ে কেরামগণ রোগকে আল্লাহর রহমতের অছিলা এবং পদোন্নতির একটা সোপান হিসাবে আখ্যায়িত করেছেন। আর যে ব্যক্তির রোগ হয় না তাকে দুর্ভাগা মনে করেছেন৷ উদাহরণ স্বরূপ তাসাউফ বা সুফীবাদের কিতাবে এমন অনেক ঘটনা দেখা যায় যে, কোন মুরীদ কখনও যদি রোগাণ্রস্ত না হয়েছে, তবে মুর্শিদ তার বুযুগার মধ্যে সন্দেহ পোষণ করেছেন। স্বামী রোগে না পড়লে নেককার স্ত্রী তার নেক কর্মের ব্যাপারে সন্দেহে পতিত হয়েছে। ইমাম বুখারী (রহঃ) হযরত আনাস ইবনে মালেক (রাযিঃ)-এর এই রেওয়ায়াত নকল করেছেন যে, তিনি হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে শুনেছেন যে, আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ “আমি দুনিয়ায় যখন আমার কোন বান্দাকে দুটি প্রিয় জিনিস দ্বারা কষ্ট দেই এবং সে ধের্য্যের আচল হাত থেকে না ছাড়ে, তবে এর বদলায় আমি তাকে জান্নাত দিয়ে থাকি। আর উত্তম ও প্রিয় জিনিস দ্বারা উদ্দেশ্য হল তার দু'চোখ । -বুখারী,.মুসলিম রোগ মঙ্গল ও সফলতার মাধ্যম ইসলাম বুদ্ধিবৃত্তিক ধর্ম । ইসলামের সমস্ত নিয়ম কানুন ও মৌলিক বিষয়াবলী সম্পূর্ণ স্বভাবগত। তাই ইসলামী শিক্ষানুযায়ী অসুস্থতা কোন আযাব নয় বরং আল্লাহর রহমতের অছিলা মাত্র। এ রোগ আমাদের জন্য খায়ের-বরকত ও সফলতার অছিলা হয়ে যায়। যেমন হযরত আবূ হুরাইরা (রাধিঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- ে %/% £/9 / ॥ ৫ 54 সলনি 2৮ অর্থাৎ “আল্লাহ তা"আলা যাকে কল্যাণ দান করতে চান তাকে কষ্টে ফেলেন ।”- মুয়াত্তা ইমাম মালেক, কিতাবুল জামেয় প্রতিনিয়ত লক্ষ্য করা যায়, রোগ কঠোর প্রকৃতির অবাধ্যদেরকেও শিথিল ও স্বাভাবিক করে ফেলে, কঠিন থেকে কঠিন লোকের মধ্যেও অন্তরজ্বালা ও কোমলতা সৃষ্টি করে। এই রোগের সমুয় অনেক উঁচু তলার লোকের মুখেও আল্লাহর নাম শোনা যায় এবং তাদের দিলে আল্লাহর স্মরণ জাগে । হ্যা, তবে যার পরিণাম একান্তই খারাপ তার জন্যে কোন চিকিৎসা নাই। তাই রাসূলুল্লাহ (সাঃ) বলেন, কোন ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে তখন আল্লাহ তা'আলা তার ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।