অধ্যায় £ ২ রোগ এবং রোগ দর্শন রোগ সম্পর্কে দুনিয়ার মানুষের মধ্যে অদ্ভুত ধরনের চিন্তা-ভাবনা রয়েছে। অধিকাংশ লোক রোগকে একটা মুসীবত এবং খোদার গযব মনে করে থাকে। কখনও বা রোগকে জ্বিন ভূত এবং প্রেতাত্মার আছর বলে থাকে । যাহোক এ ধরনের আকীদার লোকেরা চিকিৎসার নামে রোগীর সঙ্গে খুবই. বেদনাদায়ক আচরণ করে। এমনকি এখন পর্যন্ত বৈজ্ঞানিক যুগেও মূর্খ লোকদের মধ্যে এ অবস্থাটা বিদ্যমান রয়েছে। রোগ এবং রোগী সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? এটাই এ অধ্যায়ের আলোচ্য বিষয়। এখানে আমি যথাসাধ্য চেষ্টা করতঃ এ সকল হাদীস একত্রিত করেছি যা রোগ সম্পর্কে ইসলামী দৃষ্টি ভঙ্গি কি তা সুস্পষ্ট করে দেয়। তাছাড়া ছুত লাগা (সংক্রমণ, স্পর্শ) ইত্যাদির হাকীকত কি? ছোয়াছে রোগ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি ও অভিমত কি তাও স্পষ্ট করে। আমি আশা করি এ অধ্যায়ের হাদীসগুলি আমাদের আধুনিক জ্ঞানী সম্প্রদায়ের অনেক প্রশ্নের যথাযথ জবাব হবে। রোগ একটা কষ্টি পাথর এটা কারো অজানা নয় যে, সর্বপ্রকার উন্নতির জন্যই মানুষকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়; কোন সফলতাই পরীক্ষা ও যাচাই বাছাই ব্যতীত অর্জিত হয় না। এ সম্পর্কে পবিত্র কুরআনের কতিপয় আয়াত রয়েছে। যেমন ইরশাদ হয়েছেঃ তোমরা কি এ চিন্তা করছ যে, পরীক্ষা ও যাচাই, বাছাই ছাড়াই তোমাদের অমুক অমুক নিয়ামত ও রহমত হাসিল হয়ে যাবে? এ সম্পর্কে সূরা বাকারার ২৪৬ নম্বর, সূরা নেসার ১১৭ ও ১৮৫ নম্বর এবং সূরা ফাতিরের ৬, ও ২৬ নং আয়াত বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। তবে প্রশ্ন হতে পারে পরীক্ষা. ও যাচাই কি ভাবে হবে? এ সম্পর্কে আল্লাহ জিনা না রর চিনা ট্ 2 £০%৮% গতর পি নি এটাতে আর উপবাস ছারা এবং ধনের, প্রাণের ও ফসলের স্বল্পতা দ্বারা (সুরা বাকারাঃ আয়াতঃ ১৫৬) ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।