Islamic Book Collection 2 — Tibbe Nobobi
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বনবীর (সঃ) চিকিৎসা বিধান ২১৯ আঁ-হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের এই ঘটনা হতে এ শিক্ষা পাওয়া যায় যে, হুযূর সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরব কান্নায় চোখে অশ্রু প্রবাহিত হওয়া এবং হৃদয় ব্যথাতুর ও চিন্তাক্রিষ্ট হওয়াকে প্রকৃতিগত একটি বৈধ বিষয় বলে অভিহিত করেছেন । উক্ত ঘটনায় হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যথাতুর হয়েছেন এবং চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করেছেন। স্বীয় উম্মতকেও এই দুঃখ প্রকাশ করার অনুমতি দিয়েছেন । কিন্তু জিহবার দিকে ইশারা করে বলেছেন যে, এ ছোট্ট অঙ্গটি থেকে বের হওয়া শব্দাবলী যেমন আল্লাহর দয়া ও অনুগহের মাধ্যম হয় তেমনি আযাব ও শাস্তির কারণ হয়। ভাল কথা আল্লাহর দয়া ও অনুগ্রহ ডেকে আনে । আর অবৈধ শৌক গাথা, অভিযোগ ও শোকায়েতের কথা তার আযাবকে উক্কে দেয় । হিন্দু সমাজে এই প্রথা আছে যে, তারা মৃত্যুর পর মৃতের শিয়রে এবং শবযাত্রার সময় লাশের সাথে নিয়মিত মাতমকারী দল প্রেরণ করে থাকে । তারা এক বিশেষ ভঙ্গিতে শোকগাথা গায় । বুকে চাপড়ায় । মাথায় ও মুখে ধুলি বালি মাখে। কোন কোন এলাকায় এই কাজ ভাড়া করা লোক দিয়ে করানো হয়। এখনো মুর্খ সমাজে মহিলাগণ গলা মিলিয়ে সমস্বরে শোকগীাথা গায় । চোখে পানি আসুক বা না আসুক, অন্তর কাদুক আর নাই কীদুক উচ্চ আওয়াজে তারা মাতম অবশ্যই করবে । এ জন্যেই হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহবাকে আযাব ও দয়ার কারণ বলে আখ্যায়িত করেছেন। রোগী দেখার মসনূন দু'আ উম্মুল মুমেনীন হযরত আয়েশা (রোযিঃ)-এর ভাষায় আঁ-হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দু'আটিও শ্রবণ করুন, যা তিনি রোগী দেখার সময় তার পবিত্র মুখে পাঠ করতেনঃ ০০৮90 015০ ০০0 ৩৯৮0০3 ০৪৬ :া 4 ৮০ ১ ৮৮৮ ৫ 45954 এ 4১ 42৩৪ 31:54 299 “যখন তিনি কোন রোগীকে দেখতে যেতেন বা কোন রোগীকে তার খেদমতে নিয়ে আসা হত তখন তিনি এই দুআ পাঠ করতেন। “হে মানুষের রব্ব! তার কষ্ট দূর করে দিন। তাকে আরোগ্য দান করুন। কেননা, আপনি আরোগ্য দানকারী । আপনি ব্যতীত আর কারো নিকট শেফা (আরোগ্য দান করার শক্তি) নাই। আপনি তাকে এমন আরোগ্য দান করুন, যার পর আর কোন রোগ অবশিস্ট থাকবে না।” -বুখারী শরীফ ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।