Islamic Book Collection 2 — Tibbe Nobobi
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বনবীর (সঃ) চিকিৎসা বিধান ২০১ অন্তর বা কূলব যেমন সকল নেক ও বদ কাজের উৎস এবং এর ইচ্ছা প্রতিটি ভাল ও মন্দের প্রেরণা যোগায়। অনুরূপভাবে রক্তপিন্ডওয়ালা মাংসুল দিলের উপর মানুষের সুস্থতা ও অসুস্থতা সম্পূর্ণরূপে নির্ভরশীল । এর মধ্যে গণ্ডগোল সৃষ্টি হলে মানুষের স্বাস্থ্যের মধ্যেও গন্ডগোল দেখা দেয়। আর সামান্য সময় যদি এর স্পন্দন বন্ধ হয়ে যায় তবে যিন্দিগির সম্পূর্ণ কার্ষপ্রণালী উলট পালট হয়ে যায়। কারণ সমস্ত শরীরে রক্ত সরবরাহ এবং শিরা উপশিরার মাধ্যমে শরীরের সকল অংশে খাদ্য ও অক্সিজেন সরবরাহ করা উক্ত মাংস পিন্ডের ক্লবের) কাজ। রূহানী রোগের চিকিৎসক বিশ্বজাহানের সর্দার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত উপদেশাবলীর মধ্যে কৃলবের যাবতীয় রোগ-ব্যাধি হতে বেঁচে থাকার দিক নির্দেশনা পাওয়া যায়। (১) ক্ষুধার সঙ্গে সামঞ্জস্যশীল এবং কম খাদ্য খাওয়া । (২) দুপুরের খানার পর সামান্য সময় আরাম করা, যাকে কায়লুলাহ বলা হয়। এ সম্পর্কে বিভিন্ন হাদীস রয়েছে। (৩) হারাম খাদ্য খাওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা । কেননা এতে রূহানী এবং শারীরিক রোগ ব্যতীত আর কিছুই নাই । সর্বশেষ কথা হল ঃ 7৮552 2 ০০০৯ ০৫ ৮941 ০5৭০০ 201 5931 “জেনে রেখো! আল্লাহর স্মরণে (যিকিরে) অন্তরের প্রশান্তি হাসিল হয়।” উঠা বসা ও চলাফেরার মৌলনীতি এই সংক্ষিপ্ত অধ্যায়ে হাদীসগ্রস্থ সমূহ থেকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদীস উদ্ধৃত করছি এবং তার বাস্তব জীবনের সর্বোত্তম আদর্শ হতেও কতিপয় নমুনা পেশ করছি। এ বিষয়ে অনেক কিছুই লিখার ছিল এবং লিখার প্রয়োজনও আছে বটে । কিন্তু গ্রন্থের কলেবর দীর্ঘ হয়ে যাওয়ার ভয়ে মনের ইচ্ছাকে মনেই দাবিয়ে রাখতে হল। অবশ্য হাদীস গ্রন্থসমূহে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা ও চলাফেরা শিরোনামে আলাদা অধ্যায় বিদ্যমান রয়েছে, যা পাঠ করা সকলের জন্যই অত্যাবশ্যকীয় । আল্লাহ তা'আলাই সকল তৌফিকের মালিক । ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।