বিশ্বনবীর (সঃ) চিকিৎসা বিধান ১৯৯ পানি আর খেজুর খেয়ে জীবন যাপন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্রা স্ত্রী হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত £ তিনি হযরত ওরওয়া (রোযিঃ)কে বলেন, হে আমার ভাতিজা! নিশ্চয়ই আমি প্রথম তারিখের চাদ এবং এভাবে দু'মাসে তিনটি চাদ দেখতাম (অর্থাৎ পূর্ণ দু'মাস অতিবাহিত হয়ে যেত) কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগুন জ্লত না (অর্থাৎ রান্না হত না)।” আমি (ওরওয়া) বললাম “হে আমার খালা! আপনারা কিভাবে জীবন কাটাতেনঃ” তিনি (হযরত আয়েশা) জবাবে বললেন, শুধু মাত্র দু”টি কালো জিনিসের মাধ্যমে অর্থাৎ খেজুর এবং পানির সাহায্যে । তবে অন্য আরও একটি উপায় ছিল, তা হল কিছু আনসার ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন, যাদের কিছু দুধওয়ালা পশু ছিল, তারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এ জানোয়ারগুলির দুধ পাঠাতেন। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা পান করতে দিতেন।” -বুখারী, মুসলিম “হযরত আয়েশা সিদ্দীকা (রোযিঃ) -এর পূর্বের বর্ণনায় আপনারা জেনেছেন যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ না চালা জবের আটার রুটি খেতেন, তবে পরপর দুদিন একটানা জবের রুটি মিলত না এবং একদিন দুবেলা গোশতও জুটত না। এখন আপনারা এই হাদীস শুনলেন যে, দুই মাস ধরে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘরে চুলা জ্বলে নাই। তাদের দিনগুলি শুধু এক ঢোক পানি এবং খেজুরের দানা অথবা কখনও প্রতিবেশী আনসারদের পাঠান দুধে কেটেছে। আল্লাহ! আল্লাহ! নবী করীম সান্ান্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ঘরওয়ালাদের মধ্যে কেমন ধৈর্য্য ছিল! মালে গনীমত এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশের ব্যাপারে সমালোচকদের চক্ষু খোলার জন্য এটা একটা বিরাট উপদেশ। কম খাওয়া ঈমানদারের লক্ষণ এক পেটুককে দেখে হযরত ওমর ফারুক (রোযিঃ)-এর ছেলে হযরত আবদুল্লাহ (রাযিঃ) বললেন,ঃ পণ 2৩৫5 ১০7:509048764245691 ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।