১৯২ তিব্র নববী (সঃ) 'কাবাছ” (পিলুর ফল) টুকাইতেছিলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালো কালো ফল বেছে নাও । কারণ এগুলি খুব ভাল হয়ে থাকে। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রশ্ন করা হল, আপনি কি বকরী চরিয়েছেন? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যা, এমন কোন নবী নাই যিনি বকরী চরান নাই ।” -বুখারী, মুসলিম হযরত জাবের (রাযিঃ)-এর বর্ণনায় উপরে যে “মার্রে যাহরান” সম্পর্কে বলা হয়েছে তা হলো মক্কার নিকটবর্তী একটা উপত্যকা । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থান দিয়ে সাহাবীগণের একটা জামাআত নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাহাবাগণ যখন কিবাস বা পিলু ফল সংগ্ৰহ করছিলেন, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালো কালো ফল সংগ্রহ কর। কারণ এগুলি উত্তম । পিলু গাছ আমাদের দেশেও পাওয়া যায়। যা ঘন ছায়া বিশিষ্ট এবং পাতাগুলি পাতলা পাতলা হয়ে থাকে । গরমের মৌসুমে এগুলির ছায়া একটা নিয়ামত বিশেষ । মূলতঃ আমাদের দেশের পিলু ফল সাধারণত লালাভ হলুদ হয়ে থাকে । হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো দানাকে উত্তম বলে অভিহিত করেছেন। যায়তুন এবং এর তৈল %/ /4 /// 9 1০০ 0 পা 01:06 46: রে 140: পপ ৬১০০ টি ০০ -8558248 16521 4249 “হযরত আবু উসাইদ আনসারী (রাধিঃ) বর্ণনা করেন, নবী করীম সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যায়তুনের ফল খাও এবং এর তৈল ব্যবহার কর। কারণ এটা একটা বরকতপূর্ণ বৃক্ষ । মিশকাত, দারেমী, তিরমিযী যায়তুন একটা ফলদার গাছের নাম এবং এ গাছের ফলকেও যায়তুন বলা হয়। ইংরেজীতে এটাকে ওয়ালিভ (011) বলা হয়। যায়তুনের তেলকে “যাইত” বলা হয়। শামদেশ এবং এর আশপাশে এই গাছ প্রচুর জন্মে থাকে । কোন কোন শীত প্রধান দেশেও এ গাছটি পাওয়া যায়। এর বরকত এবং উপকারিতা এ কারণেও হতে পারে যে আল্লাহ তা'আলা তার সর্বশেষ গ্রন্থের চার স্থানে যায়তুন শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ তা'আলা তার পবিত্র কালামে যায়তুন এর কসম খেয়েছেন । যথা - ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।