Islamic Book Collection 2 — Tibbe Nobobi
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বনবীর (সঃ) চিকিৎসা বিধান ১৭৫ তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকীযা “একতেনাস”করতে অর্থাৎ মশকীযার মুখ ভেঙ্গে সেই মুখ থেকে পানি পান করতে নিষেধ করেছেন ।” উপরোক্ত দুইটি রেওয়ায়াত মিলিয়ে পাঠ করলে তা থেকে তিনটি বিষয় জানাযায় £ ১। পাত্রের ভাঙ্গা অংশ থেকে পানি পান না করা। ২। পানীয়ের মধ্যে ফুঁক না দেওয়া । ৩। মশকিযার মুখ ভেঙ্গে তথায় মুখ লাগিয়ে পানি পান না করা । “বর্তনের ভাঙ্গা অংশ থেকে পান করা যাবে না”, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই ছবকের প্রথম হুকুমের মধ্যে অনেকগুলি হেকমত রয়েছে। কারণ এতে শুধু মাত্র ভাঙ্গা অংশের মাধ্যমে ঠোট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। বরং এ ধরনের ভাঙ্গা বর্তন পরিষ্কার করার সময় ময়লা আবর্জনা ইত্যাদি বর্তনে থেকে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে । অথবা পূর্বের ব্যবহৃত দ্রব্যের কিছু লেগে থাকে । অথবা ক্ষতিকর লালা বা থুথু ইত্যাদি বর্তনে আটকে থাকে এবং এঁ দিক থেকে পানি পান করায় উক্ত ক্ষতিকর পদার্থ পেটের মধ্যে প্রবেশ করে স্বাস্থ্যের ক্ষতি করে । আমাদের ঘরে ব্যব্বত মেটে এবং চিনা বর্তনের ক্ষেত্রে এ অবস্থাটি খুবই লক্ষ্য করা যায়। কারণ চিনা বর্তন, রেকাবী এবং অন্যান্য বর্তনের ভাঙ্গা অং মধ্যে নিঃসন্দেহে ময়লা ইত্যাদি জমে থাকে । পরিষ্কার করা সত্ত্বেও ভাঙ্গা অংশ থেকে এগুলি দূর হয় না। আল্লাহ! আল্লাহ! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী কতই না মঙ্গলজনক । পাত্র ঢেকে রাখবে পি % ৮৮৮ 620527201১৯ “নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বর্তন ঢেকে রাখবে এবং মশক (চামড়ার থলি যাতে করে পানি বহন করা হয়। আমাদের দেশে এর বিকল্প হিসাবে কলস ব্যবহৃত হয়ে থাকে) এর মুখ বন্ধ করে রাখবে ।” - বুখারী, মুসলিম, আবু দাউদ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।