“হযরত আবু হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিত ঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশক বা মশকীযায় মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন।” _রিয়ামুস সালেহীন হাদীসে উল্লেখিত ছিকা এবং “কিরবাহ” উভয় শব্দ মশক -এর অর্থে ব্যবহৃত হয়। তবে উভয়ের আকৃতি ও পুরুত্ের মধ্যে কম বেশী পার্থক্য অবশ্যই রয়েছে। শাব্দিক অর্থের পেছনে না পড়ে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি? তাই দেখা উচিত । আর তা অত্যন্ত স্পষ্ট যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞার হেকমত খুব সহজেই বুঝে আসে । প্রথমতঃ ভরা মশকে মুখ লাগালে পানির মধ্যে এর প্রভাব পড়বে । আর যদি আল্লাহ না করুন পানকারীর দাতে অসুখ থাকে বা মুখে অন্য কোন সমস্যা থাকে তবে এর প্রতিক্রিয়া সমস্ত পানিতে ছড়িয়ে পড়বে । আর এটা স্বাস্থ্য রক্ষা নীতির পরিপন্থী হবে। দ্বিতীয়তঃ ভরা মশক থেকে পানি পান করায় কিছু পানি অবশ্যই পড়ে নষ্ট হবে। আর কোন কিছুই নষ্ট করা কখনও বৈধ হতে পারে না । অধিকন্তু পানি আল্লাহর নিয়ামত সমূহের একটা বড় নিয়ামত। এতঘ্যতীত এটা একটা কুদরতী বিষয় যে, ভরা মশক থেকে নিশ্চিন্ত মনে শান্তির সঙ্গে পান করা মুশকিল। কারণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হল ধীরে ধীরে কম পক্ষে তিন ঢোকে পান করা । স্বাস্থ্য বিধিমতে এটা একটা জরুরী বিষয় । এই নিষেধাজ্ঞার চতুর্থ হিকমত হল, মশক থেকে পানি পান করায় কিছু পানি পতিত হয়ে ছিটে কাপড়ে লাগার খুবই সম্ভাবনা থাকে যা পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পূর্ণ পরিপন্থী । ভাঙ্গা পাত্রে পানি পান করা “আবু দাউদ শরীফের রেওয়ায়াতে বর্ণিত আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভাঙ্গা অংশের দিক থেকে পানি পান করতে এবং পানীয়ের মধ্যে ফুক দিতে নিষেধ করেছেন ।” -জাদুল মাআদ ৪ খন্ড 8 ৩ রিয়াযুস সালেহীন এবং মিশকাত শরীফেও হযরত আবূ সায়ীদ খুদরী (রাযিঃ)-এর নিম্নোক্ত রেওয়ায়াত বিদ্যমান রয়েছে ঃ ] 2৮৮ চি ৩ ৫9৩ গ /9% 2৮০৫ 2229 রত ০ 5/০4/52 2012 3৫ 01৮৯ 25৮81 ০৮৮৯০ পি এস০ এ) তি এ ১১৪) (৪৫০ ৩৩ পি নি প?/2৫ র্ট পাঠা ৮ *র্ত ক এ ৬ ৬৬ 6০ ৮7525 21৯1 ৮৮০ ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।