Islamic Book Collection 2 — Tibbe Nobobi
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ তিবেব নববী (সেঃ) “নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু পান করতেন তখন তিন ঢোকে পান করতেন, প্রত্যেক ঢোকে আল্লাহ তা'আলার প্রশংসা করতেন এবং সর্বশেষে আল্লাহর শুকরিয়া আদায় করতেন ।” অল্প অল্প করে পানি পান করার ফযীলত ও উপকারিতা অনেক | এই সবগুলি ফযীলতই মানুষের নিজের সাথে সম্পৃক্ত । আধ্যাত্মিকতা বা আচার ব্যবহারের সঙ্গে এর কোন সংযোগ নাই । কিন্তু ইসলাম শুধু মাত্র আধ্যাত্মিক ও চারিত্রিক শিক্ষার মাযহাব নয় রবং এটা মানুষের সার্বিক উন্নতির আহ্বানকারী এবং সর্বপ্রকার পরিপূর্ণতার জিম্মাদার। সুতরাং ইসলাম যিন্দেগীর সর্বপর্যায়ে পথ প্রদর্শন করে। স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাস্তব জীবনে আমল করে সবকিছু দেখিয়েছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমরা যেন তার কর্মপদ্ধতি গ্রহণ করে নিজেদের জন্য বরকত লাভে সক্ষম হই । বসে পানি পান করা খানা-পিনার আদবের ব্যাপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশগুলি বিশেষভাবে লক্ষ্যণীয় । সেগুলি নিজ নিজ অভ্যাসে পরিণত করা জরুরী। নিঙগের হাদীস বর্ণনাকারী হযরত আনাস (রাযি) বলেন ঃ ৮ 24৮৮ ১ 60201 ০54৫১655401 4441 | ০৯১ ০৫ “নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে, কোন ব্যক্তি যেন দীড়িয়ে কিছু পান না করে।” আজকাল আমাদের ছোট বড় কেউই ইসলামের এ আদবটির প্রতি দৃষ্টি দেয় না বরং দাড়িয়ে দাড়িয়ে পানাহার করাটীকে একটা ফ্যাশন মনে করে। এ সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক সাহাবী হযরত আবু হুরাইরা (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ দীড়িয়ে পানি পান করবে না; ভুল ক্রমে পান করে ফেললে বমি করে দিবে ।” - মুসলিম শরীফ দাড়িয়ে দীড়িয়ে পানাহার করা ফ্যাশন তো ঠিকই তবে ভাল ফ্যাশন নয়। দোজাহানের বাদশাহ হযরত নবী করীম সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যা উত্তম সেটাই ভাল ফ্যাশন । কারণ তার কোন নির্দেশ ও কাজই হেকমত থেকে খালি নয়। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।