১৬৬ তিব্বে নববী সেঃ) করা হবে তা হলো আল্লাহ তাআলা তার সুস্থতা ও ঠান্ডা পানি সম্পর্কে জিজ্ঞাসা করবেন ।” -মুসতাদরাক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত ইরশাদ হতে আমরা নিম্নোক্ত বিষয়গুলি অবগত হইঃ- (১) নবী করীম সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় জিনিসের মধ্যে ঠান্ডা এবং মিষ্টি পানীয় পছন্দ করতেন । বাস্তবেও ঠান্ডা পানি পান করায় অন্তরে আনন্দ আসে এবং স্বতঃ্ফুর্তভাবেই মুখে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর শুকরিয়া এসে যায়। (২) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাণ্ডা পানিকে আল্লাহর একটি বড় নিয়ামত মনে করতেন এবং ঠান্ডা পানি পছন্দ করতেন । (৩) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পানি উভয় জাহানের পানীয় জিনিসের সর্দার । আর তা দুটি নিয়ামতের একটা যার সম্পর্কে কিয়ামত দিবসে সর্বপ্রথম প্রশ্ন করা হবে । সুতরাং আমাদেরকে পানির প্রত্যেকটি ফৌটার যত্বু নেওয়া ও কদর করা আবশ্যক। পানি পান করার আদব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পক ০8৫৩৫ 4 ০৮০6৪ ০:৩৪ ৮৫৮৯৯৮০০০৮৫ ১৩154 05 ৫ 45 ৩ 0 এ ৫061. ৮৫ পট তর ৮ রি “তোমাদের মধ্যে কেউ যখন পানি পান করতে চায়, সে যেন চুমুক দিয়ে দিয়ে পান করে এবং পশুর মত পানিতে মুখ লাগিয়ে পান না করে কারণ এতে কলিজা বেদনা হয়।” -বায়হাকী, যাদুল মাআদ প্রচন্ড গরম পড়লে পিপাসায় অস্থির হয়ে অনেকে এক নিঃশ্বাসেই ঘোট ঘোট করে সমস্ত পানি শেষ করে ফেলতে চায়; এতে কখনও পিপাসা নিবারণ হয় না বরং গলায় পানি আটকে যাওয়ার ভয় থাকে এবং এতে পেট নিঃসন্দেহে ভারী হয়ে যায়। অপরদিকে অল্প অল্প করে চুমুক দিয়ে দিয়ে পান করলে সামান্য পানিতেই পিপাসা মিটে যায় এবং কোন সমস্যায়ও পড়তে হয় না। তাছাড়া পানিতে মুখ ডুবিয়ে পান করা পশুর স্কভাব। এতে নাক মুখের দুষিত নিঃশ্বাস টাটকা পানিকে নষ্ট করে ফেলে । দাড়ি মোচের চুল এবং ময়লা পরিষ্কার পানিকে নোংরা করে দেয়। ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।