অধ্যায়ঃ ৬ পানাহারের আদব আখেরী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানাহারের আদব সম্পর্কে আমাদের জন্য সুস্পষ্ট হেদায়াত রেখে গেছেন। কিভাবে খানা খাবে? প্রথমে কি করবে? খানার জন্য বসার পদ্ধতি কি হবে? খাদ্য কি পদ্ধতিতে আহার করবে? একত্রে খাওয়ায় কি কি বরকত রয়েছে? অন্যকে খানার মধে শরীক করায় কেমন বরকত? খানার পূর্বে এবং পরে কোন্ কোন্ দোয়া পাঠ করা সুন্নত? মোটকথা খানা সম্পর্কে সম্ভাব্য যত প্রকার প্রশ্নই হোক না কেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর মধ্যে সে বিষয়ে সুস্পষ্ট জওয়াব ও সমাধান রয়েছে। খানার আদব ও উপদেশ সম্পর্কিত তিবেব নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই অধ্যায়টি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী এবং আমলী নমুনার অন্তর্ুক্ত। হালাল খাদ্য কোন খাদ্য জায়েয অথবা নাজায়েয হওয়ার মৌলিক শর্ত দুটি । প্রথমটি হলো খাদ্য হালাল হওয়া । দ্বিতীয়টি হলো পবিত্র হওয়া । এ প্রসঙ্গে আল্লাহ তা'আলার € ৬০/%// ৫৫৫৭ টানা (০৮ ৯ ৮১ ০৪ টি 1৫001 (৫ “হে মানব! জমিনে যা কিছু রয়েছে তা থেকে হালাল ও পবিত্র জিনিসগুলি খাও।” _সুরা বাকারাঃ আয়াতঃ ১৮৬ (১) হালাল ঃ এ সকল জিনিসকে বলে যা শরীয়ত অনুমোদিত । এবং তা গ্রহণ করাকে শরীয়ত নিষেধ করে নাই । যেমন দুধ, ঘি, ফল, শাক-সজি, হালাল জীব-জন্তুর গোশত ইত্যাদি । তবে শরয়ী অনুমোদনের সাথে সাথে উক্ত হালাল বস্তু অবশ্যই জায়েয পন্থায় অর্জিত হতে হবে । নাজায়েয পন্থায় উপার্জিত অথবা প্রাপ্ত হলে চলবে না। যেমন চুরি, ডাকাতি, ঘুষ, ছিনতাই, অথবা কোন নাহক পন্থায় অর্জিত জীবিকা হালাল নয়। (২) পবিত্রতা £ খাদ্য হালাল হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় শর্ত হলো, তা পবিভ্র হতে হবে । কারণ কোন বস্তু যতই হালাল এবং বৈধ উপায়ে তা অর্জিত হোক না কেন, যদি এর মধ্যে নাজায়েয নাপাক কিছু মিশ্রিত হয়ে যায় তবে তা আর ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।