Islamic Book Collection 2 — Tibbe Nobobi
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বনবীর (সঃ) চিকিৎসা বিধান ১১৩ সেজদাঃ সেজদার অবস্থায় হাত পা পেট পিঠ 'কোমর রান ও শরীরের সবগুলি জঙ্গ-প্রত্যঙ্গের জোড়ায় নাড়া পড়ে এবং টানটান অবস্থায় থাকে৷ সেজদারত অবস্থায় মেয়ে লোকদের বুক রানের সাথে মিশে থাকে । এতে তাদের বিশেষ অভ্যন্তরীণ রোগ-ব্যাধির উপশম হয়। এতদ্বতীত সেজদার সময় রক্ত মস্তিষ্ক পর্যন্ত সঞ্গালিত হয় । যা সুস্থতার জন্য একান্ত আবশ্যকীয় । তাশাহহুদঃ এই অবস্থায় কোমর থেকে পা পর্যন্ত রগগুলি টানটান হয়ে থাকে । একদিকে থাকে টাখনো ও পায়ের অন্যান্য জোড় এবং অন্যদিকে থাকে কোমর ও গর্দানের জোড়াগুলি। এবং গর্দান ঘুরানোর সময় রক্ত সঞ্চালন তীব্র হয়। (৪) নামাযের এই নড়াচড়াগুলির দ্বারা একটি উত্তম ব্যায়াম হয়ে থাকে। নামাযের মধ্যে সামঞ্জস্য থাকার কারণে কুদরতী ভাবে ব্যায়ামের মধ্যেও একটি সামর্জস্য সৃষ্টি হয়। অন্যান্য ব্যায়ামের মত এতে কোন শ্বাসরত্্ধকর অবস্থার সৃষ্টি হয় না। উত্তম পন্থায় রক্ত সঞ্চালিত হওয়ার কারণে হদযন্ত্র সম্পূর্ণ রূপে সুস্থ থাকে । এতে না তো রক্ত ঘন হয়ে যায় আর না রক্তের সঞ্চালনে বিদ্ন সৃষ্টি হয়। “হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, “মানুষের দেহে একটি গোশত পিন্ড আছে। তা যতক্ষণ সুস্থ থাকে ততক্ষণ সমগ্র শরীরই সুস্থ থাকে । আর যখন তা খারাপ হয়ে যায় তখন সারা দেহই খারাপ হয়ে যায় । সাবধান! খুব মনে রেখো! সেই গোশত পিন্ডটা হল মানুষের অন্তর বা কলব।” _মুসলিম ও নাসায়ী শরীফ জামাআতে নামায পড়ার জন্য বারবার মসজিদে উপস্থিতি এবং বাড়ী থেকে মসজিদ ও মসজিদ থেকে বাড়ীতে যাওয়া আসা করা এবং এ বিষয়ে গুরুত্রে জন্য অতিরিক্ত সচেতনতা আত্মা ও দেহ উভয়ের জন্যই অশেষ কল্যাণকর ও বরকতম। (৫) আজ বৈজ্ঞানিক গবেষণার পর আমরা দেহের তথ্য ও অবস্থা এবং রোগ-ব্যাধির বিষয়ে অবগত হতে পেরেছি। কিন্তু মানবজাতির মহান পথপ্রদর্শক চৌদ্দঘশ বছর আগেই আমাদরেকে এমন এক জীবন ব্যবস্থা দিয়ে গেছেন যা সর্বময় রহমত বরকত ও কল্যাণে ভরপুর । ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।