বিশ্বনবীর সেঃ) চিকিৎসা বিধান ১১১ হাদীস বিশারদগণ তাদের প্রায় সকল গ্রন্থেই “তিব্বে নববী” শিরোনামে একটি স্বতন্ত্র অধ্যায় সংকলন করেছেন। অতএব যদি কুরআনের মত আরোগ্যদানকারী কিতাবের দ্বারাও কারো আরোগ্য হাসিল না হয় তবে তার স্বীয় গুনাহসমূহ থেকে তওবা করা উচিত এবং যাবতীয় শুবা সন্দেহ ও সংশয় থেকে মুক্তিলাভ করা একান্ত কর্তব্য । কারণ প্রবাদে আছে যে, ভক্তিতে মুক্তি মিলে তর্কে বহু দূর । সাথে সাথে একথাও স্মরণ রাখা চাই যে, যদি তাকে বাহ্যিক রোগ থেকে মুক্তি দেওয়া সকল রোগের আরোগ্যদাতা মহান আল্লাহ তা'আলার অভিপ্রেত না হয় তাহলে এতটুকু সৌভাগ্যই বা কম কিসের যে, এই রোগের অসিলায় আল্লাহ তাকে স্বীয় নৈকট্য দান করবেন। এবং রোগ অসিলা করে আল্লাহর দরবারে তার দুআ ও কাকুতি মিনতি চলতে থাকলো । সত্য কথা তো এই যে, যে মালিকের সাথে তার গোলামের সম্পর্ক স্থাপিত হয়ে যায়, তার আর অন্য কারো প্রতি ভরসা করার প্রয়োজন থাকে না। এই সম্পর্ক স্থাপনের সবচেয়ে কার্যকর, প্রভাবশীলী ও নিশ্চিত পন্থা হল দুআ। বর্তমান অধ্যায়ে সংযোজিত দুআসমূহের বেশীর ভাগ দুআই শায়খ আবুল আব্বাস সুরজী (রহঃ)-এর “আল ফাওয়ায়েদ” ও হযরত শাহ ওয়ালী উল্লাহ (রহঃ)-এর “আল কৃাওলুল জামিল” গ্রন্থৃদ্ধয় হতে ডাক্তার ওয়ালী উদ্দীন (রহঃ) কৃত “বিমারী আওর উসকা রূহানী এলাজ” গ্রন্থের হাওয়ালায় উদ্ধৃত করা হল। নামাযে শেফা বা আরোগ্য রয়েছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ঃ ৫63 0১৮। ০0. “নিশ্চয়ই নামাযে শেফা ও আরোগ্য রয়েছে।” - ইবনে মাজাহ নামায যাবতীয় আত্মিক ও দৈহিক রোগ-ব্যাধির শেফা ও আরোগ্য দান করে। এখানে আমরা পাকিস্তানের বিখ্যাত হৃদরোগ চিকিৎসক ডাক্তার মুহাম্মদ আলমগীর খানের গবেষণার সারাংশ উপস্থাপন করছি। তার এই গবেষণার দ্বারা হুযুর পাক (সাঃ)-এর উপরোক্ত বাণীর ব্যাখ্যা হয়ে যায়। তবে ব্যাখ্যা এজন্য নয়, যে তার কোন বাণী সত্যায়নের প্রয়োজন রয়েছে। বরং রাসূল (সাঃ)-এর বাণী সতত মহিয়ান ও পরম সত্য । তার বাণীর যত ব্যাখ্যাই করা হোক তাও অতি নগণ্য হবে। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।