১২ তিব্ে নববী (সঃ) না। অথচ চিকিৎসা তার মানসাব ছিল না। রুগ্রদের চিকিৎসা করা তার আবির্ভাবের উদ্দেশ্যও ছিল না। তবে বিশ্ব মানবতার প্রতি তার অসংখ্য অনুগহরাশির মধ্যে এ ক্ষেত্রেও তার অনুগ্রহ অবশ্যই ছিল। “তিব্ব নববী'র সংকলন ও বিন্যাস শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় নবী আমার পিতা-মাতা তার জন্য উৎসর্গ হোক) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী এবং ওসওয়ায়ে হাসানার অলোকেই করা হয়েছে। গ্রন্থের অধ্যায় ও ক্রমবিন্যাস নিম্নরূপঃ প্রথম অধ্যায় ঃ স্বাস্থ্য ও স্বাস্থ্য রক্ষা দ্বিতীয় অধ্যায় ঃ রোগ ও রোগের দর্শন তৃতীয় অধ্যায় ঃ চিকিৎসা ও সংযম চতুর্থ অধ্যায় £ নবী করীম (সাঃ)-এর চিকিৎসা পঞ্চম অধ্যায় £ রোগ-ব্যাধি ও রূহানী চিকিৎসা ষষ্ঠ অধ্যায় ঃ খানা ও খানার আদব সপ্তম অধ্যায় ঃ পানি পান করার আদব অষ্টম অধ্যায় £ উঠা বসার নিয়ম নীতি নবম অধ্যায় 8 আ-হযরত (সাঃ)-এর খাদ্য দশম অধ্যায় ঃ ইয়াদত বা রোগী দেখা ও খোজ -খবর নেওয়া সম্মানিত পাঠকদের নিকট এই গ্রন্থের কয়েকটি অধ্যায় ও এগুলির অন্তর্ভূক্ত শিরোনামসমূহ প্রথম দৃষ্টিতে তিবেব নববীর সাথে সম্পর্কহীন মনে হতে পারে। কিন্তু আপনি যদি গভীর দৃষ্টিতে দেখেন এবং চিন্তা করেন তাহলে আপনি এগুলিকে তিবেব নববীর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গভীর সম্পর্কযুক্ত দেখতে পাবেন। হযরত খাতামুন নাবিয়্টান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অতি নগন্য উম্মত হিসাবে স্বীয় সাধ্যমত স্বাস্থ্য, স্বাস্থ্য রক্ষা, চিকিৎসা এবং এগুলির সাথে সম্পৃক্ত বিষয়াবলীর ব্যাপারে আমার প্রিয় নবীর প্রতিটি বাণী এবং তার পবিত্র সীরতের প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র ঘটনাও তিব্বে নববীতে সন্নিবেশিত করার আপ্রাণ চেষ্টা করেছি। যাতে এই বিষয়বস্তুর উপর গ্রন্থটি একটি পূর্ণাঙ্গ গ্রন্থের রূপলাভ করতে পারে এবং এ বিষয়ে পাঠকদের অন্য কোন গ্রন্থের প্রয়োজন না থাকে । তিব্বে নববীর বিষয়বস্তুর উপর এটা কোন নুতন গ্রন্থ নয়। পূর্বেও এ বিষয়ে বিভিন্ন গ্রন্থ ও পুস্তিকা লেখা হয়েছে । আর কোন না কোন দিক থেকে প্রত্যেকটি ড/৬/৬/.9110001109.001)
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.