Islamic Book Collection 2 — Tibbe Nobobi
/ 237
📝 Text 📖 PDF

রহ 28 পট মিরর ঠ /5 25/11/5454 ৫ গর্ত ₹:/4145545452:45 দি + ভূমিকা হযরত মুহাম্মদ মুস্তফা সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার রাসূল ও নবী ছিলেন। তিনি আল্লাহর বান্দাগণকে আল্লাহর আখেরী পয়গাম পৌছিয়েছেন। যা কিয়ামত পর্যন্ত সময়ের জন্যেই মানুষের হেদায়াত, কল্যাণ ও সফলতার একমাত্র মাধ্যম । আল্লাহ তা'আলার এই পয়গাম ও কালাম দুনিয়াবাসীর নিকট “কুরআন মজীদ" ও “ফুরকানে হামীদ" নামে পরিচিত । হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ সমগ্র মানবজাতির জন্য একমাত্র অনুসরণীয় জীবনাদর্শ । আল্লাহর কিতাবের পরই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, পছন্দ-অপছন্দ সব কিছুর বর্ণনা সংরক্ষিত রয়েছে। ইসলামী তালীম ও শিক্ষার এই দ্বিতীয় উৎসধারাই “তিব্বে নববী'র মূলভিত্তি। আখেরী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের “মানসাব" তথা তীর প্রতি অর্পিত আসল দায়িত্ব ছিল নবুওয়াত ও রেসালাত। তিনি সমগ্র বিশ্বমানবতার হিদায়াত ও পথ প্রদর্শনের জন্য প্রেরিত হয়েছিলেন। তিনি পথহারা মানুষের মনে, চোখে আলো দিতে, তাদের চারিত্রিক ও আত্মিক উন্নতি বিধানে, তাদের ব্যক্তি ও পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক, ইহলোকিক ও পারলৌকিক মোটকথা সামগ্রিক জীবনের সর্বক্ষেত্রে সার্বিক দিক-নির্দেশনা দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন। তিনি দৈহিক রোগ-ব্যাধির চিকিৎসক ছিলেন না। যাকে আমরা সাধারণ প্রচলিত ভাষায় পেশাদার চিকিৎসক বলে থাকি । উন্মী ও নিরক্ষর নবী (সাঃ)-এর পদতলে পৃথিবীর সকল হিকমত ও প্রজ্ঞা উৎসর্গিত হোক । তিনি সকল রোগের চিকিৎসক এবং সকল দুঃখ দরদের দরদী ও সহানুভূতিশীল হয়ে এসেছিলেন। তার কোন কথাই হিকমত থেকে খালি ছিল ড/৬/৬/.9110001109.001)

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.