Islamic Book Collection 2 — siasatnama[Almodina com]
/ ২৯৬
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ সিয়াসতনাা রাজ্যে তার মত শক্তিশালী সেনাপতি আর ছিল না এবং অস্ত্রে, ঘোড়ায় এবং অন্যান্য সাজ-সরগ্জামে তীর তুল্য আর কেউ ছিল না। এই লোকটাকে গ্রেফতার করা হয়েছিল। তার উদ্দেশ্য ছিল যে, যে শহরে সে বাস করত সেখানে একটি বাঁড়ী 'ও একটি বাগান করা । শহরতলীতে -এক বুদ্ধার এমন একখণ্ড জমি ছিল যার আয় থেকে কৃদ্ধার বাঁজন্ব ও চাষকারীর অংশ দিরেও যা থাকত তা দিয়ে তার সারা বহরে দৈনিক চারটা করে ক্লাটি হয়ে যেত। একটা রুট দিয়ে সে খাবারের অন্যান্য জিনিস কিনত, একটা দিয়ে বাতি জালানোর তেল কিনত আর একটা সকালে খেত ও অন্যটা খেত রাত্রিবেলা । লোকে সহৃদয় হয়ে তাকে কাপড়-চোপড় দিত। দে কখনও ঘরের বাইরে যায় নাই এবং জীবনটা নির্জনতা ও দারিদ্র্যের মধ্যে কাটিয়ে দিত।. সেনাপতির ত্র জায়গাটা খুব পছন্দ হোল এবং সে তীর সম্পত্তির সঙ্গে এটাও সংযুক্ত করে দিতে চাইল। তাই সে কোন একজনকে বৃদ্ধা স্রীলোকাটির কাছে বলে পাঠাল, 'জমিটা বিক্রি করে দাও, কারণ এটা আমার দরকার ।” বৃদ্ধা স্্রীলোকটি বলল, এটা আমি বিক্রি করতে পারি না, কারণ এটার প্রয়োজন আমার খুব বেশী। সারা দুনিয়াতে আমার এই জমিখণ্ই আছে। এটাই আমার জীবিকা নিবাহ করার একমাত্র সম্বল এবং কেউ তার জীবিকা বিক্রী করে না। লোকটি উত্তরে বলল, 'আঁমি এটার জন্য তোমাকে টাকা দিব অথবা এর পরিবর্তে তোমাকে অন্য একখণ্ড জমি দেব যার থেকে তোমার সমপরিমাণ আয় হবে|? বৃদ্ধাটি আবার বলল, ভরমিটা আমার ন্যায্য সম্পত্তি। এটা আমি আমার পিতা-মাত।৷ থেকে উত্তরাধিকার হিসাবে পেয়েছি ; এটা পানির খুব নিকটে এবং প্রতিবেশীরা আমার প্রতি খুব সহ্্দয়। আঁপনি যে জমি দিবেন সেটাতে এতগুলো সুবিধা থাকবে না, দয়া করে আমাকে রেহাই দিন। দেনাপতি কিন্তু বৃদ্ধার কথায় কর্ণপাত না করে ইচ্ছানুসারে জোরপুবক জমিটা দখল করে নিয়ে তাঁর বাগানের প্রাচীরটা এত প্রসারিত করল যে জনিটা তীরই বিশাল সম্পত্তির একটা অংশ হিসাঁবে পরিগণিত হোল । অসহাঁয় বৃদ্ধা নিরুপায় অবস্থায় আরো গরীব হয়ে গেল। সেনাপতি জমিটার দাম অথবা তার বদলা দিতে অসন্মতি জানাল। বৃদ্ধ নিজেই সেনাপতির সামনে গিয়ে বলল, “আমার জমির মুল্য দাঁও অথবা তার বদলা জমি দাঁও।, সেনাপতি তার কথায় কর্ণপাত করল না, এমন কি তার দিকে তাকালও না| অসহায় বৃদ্ধা নিরাশ হয়ে চলে গেল এবং তারপর আর তাকে এ বাড়ীতে ঢুকতে দেওয়া হয় নি। কিন্তু এরপর যখনই সেনাপতি

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।