২ পিয়ামতনামা (১৭) পরের জন বলল £ আমি একজন সেনাবাহিনীর লোক । অনেক বছর ধরে বাদশাহর পিতার খেদমত করেছি এবং তার সঙ্গে সামরিক অভিযানে গিয়েছি! তাছাড়া অনেক বছর ধরে আপনারও গোঁলামি করছি । আমি সরকার থেকে সামান্য বেতন পাই। গত বছর কোন টাকা পাইনি তাই এ বছর উজিরের কাছে দরখাস্ত করে বললাম, আমার সংসার আছে কিন্তু গত বছর আমাকে বেতন দেওয়া হয়নি। দয়া করে এ বছর আমার বেতন পরিশোধ করা হোক যাঁতে তার থেকে কিছু দিয়ে আমি খাণ শোধ করতে পারি আর বাকীটা দিয়ে সংসার চালাতে পারি।” তিনি বললেন, “বাদশাহর আপাততঃ কোন যুদ্ধের সন্তাবনা নাই যে সেজন্য সৈন্যদের দরকার হবে! সেজন্য তুমি এবং তোমার মত সৈনিকদের চাঁকরি থাকক না থাকুক তাতে কিছুই আসে যায় না। তোমার টাকার প্রয়োজন হলে যাও মজুরের কাঁজ করে খাও।'' আমি বললাম, “এই সরকারের জন্য আঁমি অনেক করেছি আর আমার যা পাওনা আছে তা পরলে মভরের কাজ করার প্রয়োজন হবে না। আপনার শাসনসংক্রান্ত ব্যাপারে কিছু জানা দরকার, কারণ সেনাবাহিনীর কাজে আমি যত পারদশী আপনি লেখার কাজে তত পারদশী ন'ন। যুদ্ধের সময় বাদশাহর কারণে নিজের জীবন পধস্ত বিসর্জন দেই এবং তার আদেশের বাইরে ফিরেও দেখি না| কিন্ত বেতনের বেলার আপনি ত। আটকে রাখেন এবং বাদশাহর আদেশ পালন করতে ব্যর্থ হন। আপনি কি জানেন না যে, বাদশাহর কাছে আপনি যেমন একজন কর্মচারী আমিও তেমনি একজন? তিনি আপনাকে রেখেছেন এক কাজের জন্য আর অন্য কাজের জন্য আমাকে । আপনার-আমার মধ্যে পার্থক্য আমি তার বাধ্যগত, আপনি তা ন'ন। আমাদের মত পৈনিকদের বাদশাহর প্রয়োজন না হলে আপনাদের মত লোকেরও তার প্রয়োজন নাই। আপনার .কাছে যদি কোন আদেশ থেকে থাকে যে বাদশাহ বেতনের খাতা থেকে আমার নাম কেটে দিয়েছেন তবে আমাকে তা দেখান নতুবা বাদশাহর আদেশ অনুসারে আমার বেতন দিতে হবে|” তখন সে বলল, ' দুর হও! আমিই বাদশাহ ও তোমাদের দেখাশুনা করি এবং আমি যদি না হতাম তাহলে শকুন অনেক আগেই তোমাদের শেষ করে দিত। তার দুই দিন পরে উজির আমাকে জেলে পাঠিয়ে “দয় এবং এই চার মাস যাবত আমি জেলে আছি। (১৮) সাত শতেরও বেশী কয়েদী ছিল । তার মধ্যে বিশ জনেরও এম ছিল হত্যাকারী, চোর ও জালিয়াত । বাঁকী সকলকেই উজির ধনলিপ্সার জ]
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।