রি সিয়াসতনামা লোকেরা এ সমস্ত সতর্কতা অবলম্বন করেছে এজন্য যে, পরকালে সবকিছুর জবাবদিহির সময়ে যেন অজ্ঞ না থাকতে হয়। ল্যায়পরায়ণ আমীর ও সাফৃফারীদের গল্প সামানী বংশের একজন রাজা ছিলেন ইসমাঈল ইবনে আহমদ । তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন এবং তীর কতকগুলো সদৃগ্ডণ ছিল। তিনি ধানসিক ছিলেন এবং গরীবদের প্রতি তার ছিল উদার মন। তিনি বোধারাতে থাকতেন। খোরাসান, ইরাক এবং ট্রান্স-অক্সিয়ানা ছিল তীর পৃবপূরুষদের করতলে। ইয়াকুব ইবনে লাইস সিস্তান (জরাঞ্ত) নগর থেকে বিদ্রোহ করে সমগ্র সিস্তান এবং খোরাসান দখল করে নেয়। পরে ইরাকও তাঁর করায়ত্ে চলে যায়। ড়যন্ত্কারীরা তাকে প্ররোচিত করে এবং সে গোপনে ইসমাঈলীদের নিকট আত্মসমর্পণ করে। বাগদাদের খলীফার বিরুদ্ধে তার খুব ক্ষোভ ছিল, তাই সে খোরাসান 'ও ইরাকের সৈন্য-সামন্ত দলবদ্ধ করে বাগদাদে গিয়ে খলীফাকে মেরে ফেলতে এবং আব্বাসীদের ক্ষমতাচ্যুত করার প্রস্ততি নিল। এদিকে ইয়াকুবের বাগদাদ অভিমুখে রণসজ্জায় যাত্রার কথা খলীফার কানে গিয়ে পৌছল। তিনি একজন দূতের মারফত খবর পাঠালেন, “বাগদাদে এসে তোমার কোন লাভ নেই। কোহিস্তান, খোরাসান এবং ইরাকে থেকে সেখানকার অবস্থা তদারক করা তৌঁমার উচিত যাতে কোনরকম বিশৃঙ্খলার স্থষ্টি না হয়। তাই, তুমি ফিরে যাঁও।” সে খলীফার আদেশ অমান্য করে বলে পাঠাল, 'ষতদিন পর্বস্ত আমি নিজে গিয়ে খলীফার দরবারে হাজির হয়ে নিজের বক্তব্য পেশ করতে না পারি, ততদিন আমি ফিরব না।” খলীফা যে সমস্ত দূত পাঠিয়েছিলেন সকলকেই এই একই উত্তর দিয়েছিল। এরপর ইয়াকব সৈন্য-সামন্ত নিয়ে বাগদাদের দিকে ধাবিত হয়। এদিকে খলীফার মনে সন্দেহ জাগল, তিনি সভাসদদের ডেকে বললেন, ইয়াকুব ইবনে লাইস এখন অবাধ্য হয়ে উঠেছে, আমি তাকে নিষেধ করা সত্তেও সে দূরভিসন্ধি নিয়ে এদিকে এগিয়ে আসছে। তাকে যেভাবেই আমরা বিচার করি না কেন, তার মধ্যে একটা অসৎ উদ্দেশ জমাট বেঁধেছে। আর আমার মনে হয়, সে বাতিনীদের (সাধারণতঃ স্ননীরা শী'আদের এবং ইসমাঈলীদের বেলায় ব্যবহার করে) সঙ্গে জোট
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।