৯০ কাফন-দাফন-জানাযা উচ্চারণ ঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। (বেহেশৃতী জেওর) কালেমার তালকীন দেওয়ার ব্যাপারে হাদীসে বর্ণিত হয়েছে। হযরত আবু সাইদ খুদরী রোযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে রাসূল সান্রাল্াহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন “মুমূর্ষু ব্যক্তিকে কালেমার তালকীন দান করবে ।” মুসলিম শরীফ) এভাবে কালেমা পাঠ করার উদ্দেশ্য হচ্ছে, সে যেন কালেমা পাঠের আওয়াজ শুনে নিজেও কালেমা পড়ে নিতে পারে । কিন্তু কালেমা পড়ার জন্যে কোন অবস্থাতেই উক্ত ব্যক্তিকে জোরজবরদস্তি বা চাপ-প্রয়োগ করা যাবে না। কারণ মানুষের মৃত্যুর মুহূর্তটি বড় কষ্টকর এবং যন্ত্রণাদায়ক । তাই এহেন চরম মুহূর্তে তাকে জোরজবরদস্তি করতে গেলে মৃত্যু যন্ত্রণা এবং কালেমা পড়ার উপর্যপুরী চাপে অতিষ্ট হয়ে আল্লাহ না করুন হয়ত তার মুখ দিয়ে কোন অশ্রীল বা খারাপ কথা বের হয়ে যেতে পারে। (বেহেশৃতী জেওর) মুমূর্ষু ব্যক্তি একবার কালেমা পড়ে নিলেই তার পাশে বসে উচ্চস্বরে কালেমা পাঠকারী ব্যক্তি একেবারে চুপ হয়ে যাবে । সাবধান! কখনো এরূপ চেষ্টা করবে না যে, তার যবানে সারাক্ষণ কালেমার যিকির অব্যাহত থাকুক এবং কালেমা পাঠ করতে করতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করুক। কেননা কালেমা পাঠ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা আবশ্যক নয়, বরং বাক্যটি যেন কালেমা হয়। কালেমা পাঠ করার পর সে যেন আর কোন দুনিয়াবী কথা না বলে। অগত্যা যদি বলেই ফেলে, তাহলে তাকে পুনরায় কালেমার তালকীন দিতে হবে । তার নিকট বসে পুনরায় উচ্চ স্বরে কালেমা পাঠ করতে হবে। প্রথম বারের মত এবারও মুমূর্ষু ব্যক্তি শুধুমাত্র একবার কালেমা পড়ে নিলেই তালক্ীনদাতা আবার নিশ্ুপ হয়ে যাবে। (প্রাগুক্ত) পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, মানুষের মৃত্যুর মুহূর্তটি অত্যন্ত নাযুক এবং যন্ত্রণায়দায়ক। তাই সূরায়ে ইয়াছীন তেলাওয়াতের বদৌলতে যেমন ফ$ঘ/%.2110090109..001)
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।