কাফন-দাফন-জানাযা ৬১ মৃত্যুর পর আমার লাশের নিকট সম্মিলিতভাবে কুরআন শরীফ পাঠ করবে না। তবে পৃথক পৃথক অন্য স্থান থেকে নিজ নিজ সাধ্যানুযায়ী পাঠ করে বখশে দিবে। +% আমি মারা যাওয়ার সাথে সাথে অবিলম্বে গোসল দিয়ে স্বল্প সময়ের মধ্যে আমার কাফন-দাফনের ব্যবস্থা করবে৷ কারো জন্যে অপেক্ষার নামে এ কাজে বিলম্ব করবে না । সুন্নত তরীকা বজায় রাখবে । সুন্নত পরিপন্থী কোন কাজ করবে না। ঞ% আমার মৃত্যুর পর কেউ উচ্চস্বরে কান্নাকাটি করবে না এবং শোক-মাতমে নাজায়েয কথা বলবে না। € মহান আল্লাহর মেহেরবানীতে যদি বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার সকালে মৃত্যু নসীব হয়, তাহলে জুমআর পূর্বেই কাফন-দাফন সম্পন্ন করবে। জানাযায় লোক সমাগম বেশী হওয়ার উদ্দেশ্যে বা কোন নিকটতম আত্মীয়-স্বজনের দর্শনের জন্যে আমাকে জুমআর আগে কাফন-দাফন হতে যেন বির না রাখা হয়। মৃত্যুর পর সম্ভব হলে আমাকে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসরী দ্বীনদার পরহেজগার আল্লাহওয়ালা আলেম দ্বারা জানাযার ব্যবস্থা করবে। €% অসুস্থতা বা অন্য কোন কারণে যদি আমার জীবনে নামায, রোযা কাজা হয় বা হজ-যাকাত আদায় বাকী থাকে, তাহলে আমার স্থাবর-অস্থাবর ষোল আনা সম্পত্তি হতে প্রথমে কাফন-দাফন, তারপর খণ পরিশোধের পর যা কিছু অবিশষ্ট থাকবে, ওয়ারিশগণের মাঝে বন্টনের পূর্বেই তাথেকে তা প্রথমেই আদায় করবে। ্ €% আমার মৃত্যু পর আমার রূহের মাগফিরাত, সওয়াব রেসানী বা আত্মার কল্যাণার্থে কিছু করতে হলে ছ্বীনদার পরহেজগার ও হক্কানী মুফতী আলেমের সাথে পরামর্শ করে করবে । নিজের ইচ্ছেমত কিছু করবে না। €% আমাকে বোগলী বা প্রয়োজনে সিন্ধুকী কবরে দাফন করবে, কারণ তা উত্তম । কবরের মধ্যে আমাকে সুন্নত অনুযায়ী ঠিক ডান কাতে ক্রেলামুখী করে শোয়াবে। আমার সীনা যেন পুরোপুরী ক্ববলোর দিকে থাকে। প্রয়োজনে মাথা ও পিঠের নীচে মাটি দিয়ে দিবে । চিৎ করে শোয়ায়ে চেহারা ফ$ঘ/%.2110090109..001)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।