৬০ কাফন-দাফন-জানাযা একবার ওসীয়্যতনামা লেখার পর যদি আরো কোন বিষয়ে ওসীয়্যত করার প্রয়োজন পড়ে, তাহলে পূর্বেকৃত ওসীয়্যতনামার সাথে তা সংযোজন করে নিবে। ডা কারো দেনা-পাওনা বা শরীয়তের ফরজ কর্তব্যের ক্ষেত্রে যেমন ওসীয়্যত করার বিধান রয়েছে, তদ্রুপ সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর পরিবার-পরিজন ও তারও ওসীয়্যত করা আবশ্যক । যাতে তার মৃত্যুর পর ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনরা ভ্রান্ত পথে না চলে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, মৃতের গোসল, কাফন, দাফন সহ মৃত্যু পরবর্তী কাজগুলো সুন্নত অনুযায়ী পালন হয় না, বরং নানা ধরনের বেদ'আত ও কু-সংক্কারের মধ্য দিয়ে তা পালন করা হয়। তাই এসব থেকে বিরত থাকার জন্যেও নিজের সন্তানদেরকে জীবনের অন্তিম মুহুর্তে ওসীয়্যত করে যাওয়া আবশ্যক । নিজের ফরজ ওয়াজিব কর্তব্যতো আছেই, পাশাপাশি পরিবার ও সন্তানদেরকে যুগ-জামানার প্রয়োজনীয় বিষয়াদীর প্রতি লক্ষ্য রেখে কুরআন-হাদীসের আলোকে একান্ত প্রয়োজনীয় কতিপয় বিষয়াবলী উল্লেখপূর্বক ওসীয়্যত করে যওডয়া উচিত। নিম্নে একটি ওসীয়তনামার সংক্ষিপ্ত নমূনা উপস্থাপন করা হল £ ৮৮৮০ ০৮০ 4 ৮ন আমি নিজ সন্তান-সন্ততি, পরিবার-পরিজন ও প্রিয়জনদের এই মর্মে ওসীয়্যত করে যাচ্ছি যে - *% আমি যখন জীবন সায়াহ্কে উপনিত হব, তখন আমার নিকটে সূরা ইয়াছীন নিজে বা অন্য কারো দ্বারা বেশী বেশী পাঠ করবে বা করাবে এবং আমাকে কালেমার তালকীন দিবে বা দেওয়াবে। এহেন অবস্থায় তখন বিশেষভাবে আমার নিকট কোন গায়রে মাহরাম আসতে দিবে না। কোন গায়রে মাহরাম দ্বারা কালেমার তালকীীন বা সূরায়ে ইয়াছীন পাঠ ইত্যাদির প্রয়োজন হলে, খাস পঁদার প্রতি সবিশেষ দৃষ্টি রাখবে । ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।