Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

পরিশিষ্ট ওসীমত্ত মৃত্যুর পূর্বে উত্তরাধিকারী সন্তান-সন্ততি, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের করনীয় সম্পর্কে ওসীয়্যত করে যাওয়া উচিত। কোন কোন ক্ষেত্রে ওসীয়যত করা ওয়াজিব হয়ে পড়ে। আবার কোন কোন ক্ষেত্রে ওসীয়্যত করা নফল বা মুস্তাহাব প্রমাণিত। নিজের উপর হুকুকুল্লাহ বা আল্লাহ তা'আলার সাথে সম্পৃক্ত কোন হক বা বান্দার কোন হক যদি ওয়াজিব পর্যায়ের থেকে যায়, তাহলে ওয়ারিশগণকে তা আদায় করার জন্যে মৃত্যুর পূর্বে ওসীয়যত করে যাওয়া ওয়াজিব । আর যদি এ জাতীয় আবশ্যকীয় কোন বিষয় না থাকে, তাহলে কল্যাণ ও উপদেশমূলক ওসীয়যত করে যাওয়া নফল বা মুস্তাহাব । বুখারী শরীফের এক হাদীসে হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাযিঃ)-এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন “যে মুসলমানের উপর ওসীয়্যত করার মত কিছু বিষয় রয়েছে, তার জন্যে ওসীয়্যত না করে দুই রাত্র অতিবাহিত করাও উচিত নয় ।' কোন বর্ণনায় এক রাত্রে আবার কোন বর্ণনায় তিন রাত্রের কথা উল্লেখিত হয়েছে। তাই মুহাদ্দিসীনে কেরাম বলেন, আসলে এখানে হাদীসের উদ্দেশ্য হচ্ছে ওসীয়্যত লেখার প্রতি গুরুত্ব আরোপ করা। অর্থাৎ বুঝানো উদ্দেশ্য যে, ওসীয়যতনামা লেখা ব্যতীত সামান্য সময়ও অতিবাহিত করা ঠিক নয়। উপরোক্ত সময়ের কথা বলা হয়েছে। যার সর্বশেষ সময় ৩ দিন। এ কারণেই উক্ত হাদীসের বর্ণনাকারী হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) বলেন “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উক্ত বর্ণনা শোনার পর সেদিন থেকে এক রাত্র অতিবাহিত হওয়ার পূর্বেই আমার নিকট ওসীয়্যতনামা লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। তাই সুস্থ অবস্থায় যথাসাধ্য তাড়াতাড়ি নিজের ওসীয়্যতনামা লিখে রাখাকে আলেমগণ মুস্তাহাব বলে মন্তব্য করেছেন। ফ$/%.2110090109..001)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।