যষ্ঠ অধ্যায় স্পহীদেকর বর্ণনা পবিত্র কুরআন ও হাদীসে তাদেরকে জান্নাতী হওয়ার সুসংবাদ প্রদান করা হয়েছে। তারা মৃত নয়, বরং জীবিত এবং তারা আন্মাহ পাকের সান্নিধ্যে রয়েছে। তাদের মৃত্যুর মুহূর্তে অসংখ্য ফেরেশৃতা অবতীর্ণ হয়। এসকল কারণে তাদেরকে শহীদ বলা হয়। শহীদ দুই প্রকার। এক- হাকীকী বা প্রকৃত শহীদ। দুই-হুকমী বা অপ্রকৃত শহীদ। হাকীকী বা প্রকৃত শহীদ বলা হয়, যাদের উপর শহীদের ইহলৌকিক বিধান কার্যকর হয়। আর হুকমী বা অপ্রকৃত শহীদ বলা হয়, যাদের উপর ইহলৌকিক বিধান কার্যকর হয় না বটে, তবে পরকালে তারা শহীদগণের মর্যাদা পাবেন এবং শহীদগণের অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন। হাকীকী শহীদের শর্তসমূহ শরীয়তের বিধান অনুসারে যার মাঝে নিম্নবর্ণিত শর্তসমূহ পাওয়া যাবে, তাকে শহীদে হাকীকী বা প্রকৃত শহীদ বলা হবে। % মুসলমান হওয়া । মুসলমান ব্যতীত কোন অমুসলিম কোন অবস্থাতেই শহীদ বলে গণ্য হতে পারে না। % সুস্থ্য মস্তিষ্কসম্পন্ন ও বালেগ হওয়া । এর বিপরীত উন্মাদ-পাগল ও নাবালেগ অবস্থায় কেউ মারা গেলে শহীদ বলে গণ্য হবে না। € এমন নাপাকী হতে পবিত্র হতে হবে, যে সকল নাপাকী হতে পবিত্র হওয়ার জন্যে গোসল করা ফরজ হয়। €% নিরপরাধভাবে নিহত হতে হবে। যদি কেউ সঙ্গত কারণে দণ্প্রাপ্ত হয়ে নিহত হয়, তাহলে সে শহীদ বলে সাব্যস্ত হবে না। €% কোন মুসলমানের হাতে নিহত হলে অথবা মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকের হাতে মৃত্যুবরণ করলে ধারালো অস্ত্রে নিহত হতে হবে । ধারালো ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।