Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কাফন-দাফন-জানাযা ৫৩ * স্বামীর মৃত্যুর সময় স্ত্রী যে ঘরে বসবাস করত, সে ঘরেই বসবাস করতে হবে । অন্যত্র যাওয়া জায়েয নেই। কিন্তু কোন মহিলা যদি এরূপ দরিদ্র হয়, যার নিকট জীবিকা নির্বাহের মত খরচাদি নেই, সে বের হতে পারবে । পক্ষান্তরে কোন চাকুরী করলে বা আবশ্যকীয় কোন পেশায় নিয়োজিত থাকলে তার জন্যে অন্যত্র যাওয়া জায়েয আছে। কিন্তু এমতাবস্থায়ও রাত্রি যাপন তার ঘরেই করতে হবে । বিয়ের পর স্বামীর সাথে তার সহবাস হোক চাই না হোক এবং নির্জনে অবস্থান করুক চাই না করুক ও তার হায়েজ আসুক চাই না আসুক; সকল অবস্থায় একই বিধান অর্থাৎ চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। স্ত্রী গর্ভবতী অবস্থায় যদি স্বামী মৃত্যুবরণ করে, তাহলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত স্ত্রী ইদ্দত পালন করবে । এরূপ অবস্থায় মাস ও দিন গণনার প্রয়োজন নেই। মৃত্যুর কিছুক্ষণ পরই যদি বাচ্চা প্রসব হয়, তাহলে তখনই ইদ্দত শেষ হয়ে যাবে। স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রাপ্ত অংশটি যদি স্ত্রীর থাকার জন্যে যথেষ্ট হয়, তাহলে ওজর ব্যতীত অন্যত্র চলে যাওয়া জায়েয নেই। কিন্তু স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত অংশটি যদি স্ত্রীর থাকার জন্যে যথেষ্ট না হয় অথবা স্বামীর অন্যান্য ওয়ারিশরা যদি তাকে তাদের নিজ অংশ থেকে বের করে দেয়, তাহলে এ মহিলার জন্যে স্থান পরিবর্তন করে অন্যত্র যাওয়া জায়েয আছে। ইদ্দত পালনকারী মহিলা গৃহের যে কোন অংশে অবস্থান করতে পারবে । নির্ধারিত একটি স্থানে থাকতে হবে বলে যে একটি কু-সংঙ্কার সমাজে প্রচলিত আছে এবং খাট ও চৌকি যথাস্থান থেকে না সরানোর যে প্রথা প্রচলিত রয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। স্বামীর মৃত্যুর চার মাস দশ দিন অতিক্রান্ত হওয়ার পর যদি কোন মহিলার নিকট তার স্বামীর মৃত্যুর সংবাদ পৌঁছে, তাহলে তার ইদ্দত পূর্ণ হয়ে গেছে বলে ধরে নিতে হবে। মৃত্যুর সংবাদ পাওয়া পর নতুন করে ইদ্দত পালনের প্রয়োজন নেই। ফ$/%.2110090109..001)

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।