Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

৫২ কাফন-দাফন-জানাযা % মৃত ব্যক্তিকে বাড়ীর ব্যবহৃত পাত্র দ্বারা গোসল না করানোর ব্যাপারে কোন কোন মানুষ খুব গুরুত্ব প্রদান করে থাকে । তারা নতুন পাত্র সং করতে প্রাণপণ চেষ্টা করে এবং তা দ্বারা গোসলের ব্যবস্থা করে । অত:পর এ সকল পাত্র নিজেরা ব্যবহার না করে কোন মসজিদ দিয়ে দেয় কিংবা তা নষ্ট করে ফেলে । তাদের এ জাতীয় ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। (পরাগ) €% সাধারণ মানুষকে দেখা গেছে যে, জানাযার নামাযের তাকবীরসমূহ বলার সময় আকাশ পানে মুখ উত্তলন করে । এটা একটা ভিত্তিহীন প্রথা । €% অধিকাংশ এলাকায় এটা প্রচলিত আছে যে, মৃত ব্যক্তিকে কবরে চিৎ করে শোয়ানো হয় এবং তার মুখখানা শুধু কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়; এটা ঠিক নয়। বরং নিয়ম হচ্ছে, মৃতদেহকে কেবলার দিকে সম্পূর্ণ কাত করে কেবলা দিক করে শোয়াতে হবে। (পরাগক্ত) €% অধিকাংশ সাধারণ লোক মৃত্যু যন্ত্রণা বা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে শরবত ইত্যাদি পান করানো আবশ্যক মনে করে এবং যারা শরবত পান করায় না তাদেরকে তিরক্কৃত করে । অথচ শরবত পান করানো কোন জরুরী বিষয় নয় এবং তিরস্কার করার ব্যাপারও নয়, বরং এমনটি যারা মনে করে তারাই খারাপ করছে। (প্রাগুক্ত) মৃত্যুর ইদ্দত কোন মহিলার স্বামী ইন্তেকাল করলে এ মহিলার জন্যে চার মাস দশ দিন ইদ্দত পালন করা ওয়াজিব এবং ইদ্দত অবস্থায় মুসলমান প্রাপ্ত বয়ঙ্কা মহিলার জন্যে শোক. পালন করাও ওয়াজিব । শোক পালনের অর্থ হচ্ছে ইদ্দতের মধ্যে এ মহিলার জন্যে খোশৃবু ব্যবহার, সাজ-সঙ্জা করা, মাথায় তৈল দেওয়া এবং চোখে সুরমা. লাগানো নিষেধ। তবে বিশেষ প্রয়োজনবশত; তৈল দেওয়া সুরমা লাগানো জায়েয রয়েছে । মেহেদী লাগানো, গোলাপী ও কুসুম রঙ্গের কাপড় পরিধান করাও নিষেধ। কিন্তু নাবালেগা মেয়ের জন্যে শোক পালন করা ওয়াজিব নয়। ইদ্দত পালনকারী মহিলা নিজ গৃহ থেকে দিনের বেলা অথবা রাতের কোন অংশে বের হতে পারবে। কিন্তু অন্যের গৃহে রাত্রি যাপন করতে পারবে না। ফ$/%.21100901109..001)

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।