৫০ কাফন-দাফন-জানাযা আমাদের দেশের কবর যিয়ারত সম্পর্কে অসংখ্য কু-সংস্কার প্রচলিত রয়েছে যথা- % ক্বেলার দিকে পিঠ করে কবরের দিকে রোখ করে দোয়া-কালাম পাঠ করা হয়, যা শরীয়ত বিরোধী । € যখন কোন মাজারে প্রবেশ করে তখন মাজারের দিকে রোখ করে প্রবেশ করে আর যখন বের হয়, তখন মাজারের দিকে রোখ করে পিছন হেঁটে বের হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযা শরীফেও এমনভাবে পিছনের দিকে হেঁটে আসতে হয় না। €% আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মাজার যিয়ারত করতে গিয়ে মাজারে কপাল ঠেকিয়ে সেজদা করে। অথচ কবরে সেজদা করা সম্পূর্ণ শিরিক। ঞ% হযরত আয়েশা (রাযি) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত তখন বলেছেন, ইয়াহুদ এবং খৃষ্টানদের উপর আল্লাহ অভিসম্পাত করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছিল । *% অপর এক হাদীসে হযরত জুনদুব (রািঃ) বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্বেকার উম্মতেরা তাদের নবী ও নেককার বান্দাদের কবরকে সেজদার স্থানে পরিণত করত। সাবধান! তোমরা আমার কবরকে সেজদার স্থান বানিয়ো না। আমি তোমাদেরকে এই গর্হিত কাজ থেকে বারণ করে যাচ্ছি। (মুসলিম, মেশকাত) % ফাইজুল কালাম নামক কিতাবে রয়েছে, কোন মহিলা যখন কবর যিয়ারত করতে যাওয়ার ইচ্ছা করে, তখন এ মহিলা আল্লাহ ও তার ফেরেশতাদের অভিসম্পাদের শিকার হয় । অত:পর যখন সে এই উদ্দেশ্যে স্বীয় ঘর থেকে বের হয়, তখন তার চতুর্দিকে শয়তান লেগে যায় । অত:পর যখন সে কবরের নিকটবর্তী হয়, তখন মৃত ব্যক্তির আত্মা তার উপর অভিশাপ দিতে থাকে। এমনিভাবে সে স্থীয় গৃহে প্রত্যাবর্তন করার পূর্ব পর্যন্ত তার উপর আল্লাহর অভিশাপ নিপতিত হতে থাকে । (ফাইজুল কালাম) ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।