Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কাফন-দাফন-জানাযা ৪৯ অর্থ 8 হে কবরবাসীগণ! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ তা'আলা তোমাদের মাগফিরাত দান করুন। তোমরা আমাদের অগ্রগামী হয়েছ, আর আমরা তোমাদের পিছনে আসছি। €& রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় কতিপয় কবর অতিক্রম কালে উল্লেখিত বাক্যসমূহ দ্বারা কবরবাসীগণকে সালাম করেছিলেন। সূরা বাকারার প্রথম তিন আয়াত ও শেষের চার আয়াত এবং পবিত্র কুরআনের অন্য যে কোন সূরা বা আয়াত মুখস্থ থাকলে তা পাঠ করে ১১ বার দরূদ শরীফ পড়ে মৃতদের উপর সওয়াব বখশে দিবে। অনেক ওলামায়ে কেরাম মহিলাদের কবর যিয়ারত করাকে সম্পূর্ণ নাজায়েয বলেছেন । তবে এ ব্যাপারে সঠিক মাসআলা হল যুবতী মেয়েদের জন্যে কবর যিয়ারত করা জায়েয নেই। বৃদ্ধা মহিলারা শর্তসাপেক্ষে কবর যিয়ারত করতে পারবে । যেমন-কোন মাহ্রাম ব্যক্তির সাথে শর'য়ী পর্দা রক্ষা করে যেতে হবে । ভীড়ের মাঝে যেতে পারবে না এবং নিরিবিলি সময়ে যেতে হবে। তবে মহিলাদের জন্যে কবর যিয়ারতের জন্যে না যাওয়াই উচিত । কারণ তাদের মধ্যে ধৈর্যশক্তি কম থাকায় সেখানে গিয়ে তারা বিলাপ আহাজারী বা হায়-হতাশ করতে পারে। বর্তমানে আমাদের দেশের মহিলারাতো দল বেঁধে ওরস, দরগাহ ও মাজারে যাতায়াত করে । এটি কোন অবস্থাতেই জায়েয নেই। কেননা এ সমস্ত মহিলারা সেখানে গিয়ে কুফরী ও শিরকী কর্ম ছাড়া আর কিছুই করে না। এমনকি নামাযের কথাও তাদের স্মরণ থাকে না এবং নারী পুরুষ একত্রে মিলে মিশে অবৈধ নর্তন-কুর্দন ও ঢলাঢলি করেই পুরো সময়টা কাটিয়ে লেয়। €% হযরত ইবনে আব্বাস (রোযিঃ) এবং হযরত হাসান ইবনে সাবেত (রাধিঃ) বর্ণনা করেন “রাসূল সান্রান্রাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারী মহিলাদের উপর অভিসম্পাত করেছেন । ফ$/%.2110090109..001)

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।