৪৬ কাফন-দাফন-জানাযা তবে কবরের পাশে দীড়িয়ে অথবা কবরকে সম্মুখে রেখে হাত তুলে দোয়া-প্রার্থনা করা ঠিক নয়, বরং কবর থেকে একটু দূরে সরে মোনাজাত করবে । নিকটতম কোন কবরকে সম্মুখে না করে ক্মববলামুখী হয়ে হাত তুলে দোয়া করা যায়। কিন্তু আমাদের দেশের লোকেরা মাসআলা না জানার ফলে কবরকে ঘিরেই দোয়া করতে শুরু করে দেয়। এরূপ করা উচিত নয়। কবরে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবজাদা ইব্রাহীম এবং হযরত ওসমান ইবনে মাজউন (রাধিঃ)-এর কবরে পরিচিতি স্বরূপ পাথর রেখে দিয়েছিলেন। সুতরাং বিশেষ প্রয়োজনের তাগিদে চিহ্ স্বরূপ নাম, সন, তারিখ লিখে রাখা যেতে পারে। কিন্তু অহংকার প্রকাশ পায়; এমন কিছু লেখা জায়েয নেই । ঠিক তেমনিভাবে কুরআনের আয়াত, হাদীস, কালেমা, দোয়া-দুরূদ ইত্যাদি পাথরে অংকন করা কবরের দেয়ালে লেখা বা ফলকে লিপিবদ্ধ করে কবরে ধারণ করার ব্যাপারে হাদীসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এমনিভাবে কোন প্রশংসা বাক্য এবং কবিতা লিখে রাখাও জায়েয নেই। €% মৃত ব্যক্তিকে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করা সুন্নত। নির্দিষ্ট কোন স্থানে দাফন করা মাকরূক । আলেম ও বুযুর্গ ব্যক্তিগণকে মাদরাসা, মসজিদ অথবা কোন বিশেষ স্থানে দাফন করা এখন ব্যাপক একটি ব্যাধি হয়ে দীড়িয়েছে। ফুকাহায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন । এমনকি সমাজের পথনির্দেশনা দানকারী ওলামায়ে কেরামের জন্যে এ মর্মে ওছীয়ত করে যাওয়া জরুরী যে, মৃত্যুর পর তাকে যেন সাধারণ কবরস্থানে সমাধিস্থ করাহয়। *% কাউকে নিজের ঘরের মধ্যে দাফন করা যাবে না। চাই সে বয়সে বড় হোক বা ছোট হোক। কেননা ঘরের মধ্যে দাফন করা হচ্ছে একমাত্র নবী-রাসূলগণের বৈশিষ্ট্য | - € কবরকে এক বিঘৎ হতে উচু করা এবং চুনা-সুরকি দিয়ে পাকা করা ও মাটি দিয়ে এর উপর প্রলেপ দেওয়া মাকরূহ । ফ$/%.21100901109..001)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।