কাফন-দাফন-জানাযা ৪৫ *% কবরের মাটি সংরক্ষণের জন্যে উপরে খাট, ডাল-পালা ইত্যাদি দিয়ে রাখাও জায়েয আছে, যাতে হিংস্র প্রাণী ঢুকে না যায়, এবং কবরের কোন ক্ষতি না করে। এ উদ্দেশ্যে চতুর্দিকে বেড়া দেওয়া যেতে পারে । তবে উপরে চাদর বিছিয়ে রাখা বা কবরের উপর পুষ্পস্তবক অর্পণ করা বেদ'আত। ঞ% লাশ দাফন করার পর পুনরায় লাশ কবর থেকে উত্তলন করা জায়েয নয়। তবে কারো হক নষ্ট হওয়ার আশংকা দেখা দিলে যথা-অন্য কারো জমীনে জোর করে দাফন করা হয়েছিল কিন্তু এখন তার অনুমতি পাওয়া যাচ্ছে না অথবা দাফনের সময় ভুলক্রমে কারো আসবাব-পত্র কবরের ভিতর রয়ে গিয়েছিল। এমতাবস্থায় পুনরায় কবর খোলা যাবে বা লাশ অন্যত্র সারানো যাবে। € একাধিক ব্যক্তিকে একই কবরে সমাধিস্ত করা ঠিক নয় । তবে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে একাধিক ব্যক্তিকেও একই কবরে সমাধিস্ত করা জায়েয আছে। এরূপ পরিস্থিতিতে পুরুষকে ক্বেলার দিকে শোয়াবে এবং তার পিছনে ছেলে শিশুদের, তার পিছনে হিজলাকে, তার পিছনে মহিলাকে শোয়াবে এবং মুর্দারের মাঝে কিছু মাটি দ্বারা আড়াল করে দিবে। €% লাশ গলে মাটি হয়ে যাওয়ার পর যখন মৃতের হাড়-মাংশ ইত্যাদির কোন অস্তিত্ব না থাকে, তখন এঁ কবরে অন্য মুর্দাকে দাফন করা অথবা তার উপর বাড়ী-ঘর বানানো জায়েয আছে। কবরে তালকীন করা মুমূর্ষ অবস্থায় তালকীনের কথা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। মৃত ব্যক্তিকে সমাধিস্ত করার পর কবরে তালকুীনের কথা অনেকেই অস্বীকার করেছেন। তবে হাদীস এবং সাহাবাগণের আমলের আলোকে কবরে তালকীন করার অবকাশও রয়েছে বলে মনে হয়। মৃত্যুর পর দাফনকার্ সমাপ্ত হওয়ার পর আত্মার সম্পর্ক স্থাপিত হয় বিধায় এ মুহুর্তে তালকীন তার জন্যে অত্যন্ত উপকারী হতে পারে। তবে তালকুীনের সময় বেদআত ইত্যাদি হয় বিধায় কেউ কেউ এটাকে নিষেধ করেছেন। (কাফন-দাফনের মাসলা-মাসায়েল) ফ$/%.21100901109..001)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।