৪২ কাফন-দাফন-জানাযা €% বোগলী কবরে লাশ শোয়ানোর পর ভিতরের অংশকে কাঁচা ইট দ্বারা বন্ধ করে দেওয়া ভাল । পাকা ইট বা কাঠ দ্বারা বন্ধ করা মাকরূহ । তবে মাটি ধ্বসে পড়ার আশংকা হলে পাকা ইট বা কাঠ দ্বারাও বন্ধ করা জায়েয আছে। €% যদি কবরের মাটি নরম হওয়ায় বা অন্য কোন কারণে বোগলী কবর করা না যায়, তবে মোর্দারকে একটি কাঠের বা পাথরের সিন্ধুকের ভিতর রেখে সিন্ধুকটি মাটির গার্তের মধ্যে দাফন করে দেওয়া জায়েয আছে। আর এরূপ সিন্ধুকের ভিতর দাফন করতে হলে, সিন্ধকের ভিতর নীচে কিছু মাটি বিছিয়ে দেওয়া এবং উপরের কাঠটি ভিতরের দিক দিয়ে মাটি দ্বারা লেপে দেওয়া উচিত। আগুনের স্পর্শ দ্বারা নির্মিত লৌহ ইত্যাদির সিন্ধুকে কবর দেওয়া মাকরূহ । লাশ কবরে নামানো ঞ% লাশ ক্বেলার দিক থেকে কবরে নামাবে। যারা লাশ নীচে নামিয়ে কবরে রাখবে, তারা ব্ব্বলামুখী হয়ে দীড়াবে অত:পর লাশকে খাটিয়া থেকে হাতে করে কবরে নামাবে। যারা কবরে নামবে তাদের সংখ্যা জোড় বা বেজোড় হওয়াতে কোন ক্ষতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবর শরীফে চার জন ধরে নামিয়েছিল। লাশ কবরে নামানোর সময় এই দোয়া পড়া মুস্তাহাব ঃ 401) ২155 400 তা উচ্চারণ £ বিসমিল্লাহি ওয়াআলা মিল্লাতি রাসূলিল্লাহি। €% লাশ কবরে রেখে তাকে (তার) ডান দিকে কাত করে শোয়ায়ে লাশ ক্ববলামুখী করে দেওয়া সুন্নত। শুধু চেহারা কেববলামুখী করে দেওয়াই যথেষ্ট নয়, বরং সমস্ত দেহ কাত করে ক্ববলামুখী করে দিতে হবে । তার সহজ পদ্ধতি হচ্ছে এই যে, লাশটিকে পূর্ব দিকের দেয়ালে ঠেস দিয়ে ডান কাতে শোয়ালেই চেহারা ও সিনা পশ্চিমমুখী থাকবে । (বেহেশ্তী জেওর/তা'লীয়ুল সুআল্লিমীন) ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।