Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কাফন-দাফন-জানাযা ৪১ €% মহিলাদের জন্যে জানাযার সাথে গমন করা মাকরূহে তাহহরীমি | (ফতোয়ায়ে আলমগীরী) €% যারা লাশের সাথে গমনকারী নয়, এমনিতেই পথে বসে রয়েছে এবং লাশের সাথে গমন করার ইচ্ছাও তাদের নেই, তাদের জন্যে লাশ দেখে দীড়িয়ে যাওয়া ঠিক নয়। €& লাশের সাথে গমনকারীদের জন্যে লাশ কাঁধ থেকে নামানোর পূর্বে বসে পড়া মাকরূহ । তবে কোন অসুবিধা থাকলে বসে পড়াতে ক্ষতি নেই। *% লাশের সাথে গমনকারী কারো জন্যে জানাযার নামায আদায় না করে ফিরে আসা ঠিক নয়। তবে জানাযার নামায আদায় করার পর সাথীদের থেকে অনুমতি নিয়ে আসতে পারবে । দাফন শেষ হওয়ার পর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই । (আহকামে মাইয়েত) €% বিশেষ প্রয়োজনে অপর কারো দ্বারা পারিশ্রমিকের বিনিময়েও লাশ বহন করানো যেতে পারে । (ফতোয়ায়ে আলমগীরী) পঞ্চম অধ্যাগ় ছদীকফন্ম € মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কেফায়া এবং বোগলী কবর খনন করা সুন্নত। বোগলী কবর হচ্ছে, পূর্ণ কবরটি খনন করার পর ক্বিলার দিকে একটি গর্ত খনন করা এবং মুর্দারকে তাতে রাখা,'যেন তা একটি ছাদ বিশিষ্ট কামরার মত হয়। ঞ% আর সিন্ধুকী কবর হচ্ছে প্রথমে দুই হাত গভীর মাটি উঠিয়ে তার মাঝখানে উপরে বর্ণিত লাশের মাপ অনুসারে কবর খনন করা । তবে সিম্ধুকী কবর অপেক্ষা বোগলী কবরই উত্তম । কিন্তু মাটি নরম হওয়ার ফলে কবর ধ্বসে পড়ার আশংকা হলে বোগলী কবর খনন করা ঠিক নয়। €&% রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল এই যে, তিনি গভীর করে বোগলী কবর প্রস্তুত করাতেন এবং লাশের মাথা ও পায়ের দিকে কিছুটা ফাঁকা জায়গা রাখতেন। ফ$ঘ/%.2110090109..001)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।