Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কাফন-দাফন-জানাযা ৩৯ হাবশার বাদশাহ নাজ্জাশী এবং কতিপয় সাহাবার থেকে গায়েবানা জানাযার কথা পাওয়া যায়৷ কিন্তু একেতো এতসব সাহাবাগণের মোকাবিলায় কয়েকটি বিচ্ছিত্্ ঘটনা কোন প্রমাণ হতে পারে না। দ্বিতীয়ত: এর বিশেষ কারণ রয়েছে, যে সকল কারণ বিশ্লেষণ করলে এ সকল ঘটনা দ্বারা গায়েবানা জানাযার বৈধতা প্রমাণিত হয় না। এর জন্যে বিশদ ব্যাখ্যার প্রয়োজন । আমরা এই পুস্তকের ক্ষুদ্র পরিসরে সেই ব্যখ্যায় যাব না। তবে কোন কোন মাজহাবে বিশেষ শর্তের. সাথে গায়েবানা জানাযা জায়েয থাকলেও মালেকী এবং হানাফী মাজহাবে গায়েবানা জানাযার মোটেও অনুমতি নেই। বিশেষ করে যে মৃতের একবার জানাযা হয়েছে, তার জন্যে গায়েবানা জানাযাতো কোন মাজহাবেই অবকাশ নেই । (কোফন-দাফনের মাসলা-মাসায়েল) €% জানাযার নামাযের জন্যে লাশ সম্মুখে রেখে দীর্ঘ ওয়াজ-নসীহত ও রাজনৈতিক বক্তৃতা ঠিক নয়। অবশ্য মৃত্যু, কবর, হাশর ইত্যাদির প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলা ৰা নামাযের জরুরী মাসআলা মাসায়েল সংক্ষিপ্তভাবে বর্ণনা করা যেতে পারে। কোন স্থানে দেখা যায়, লাশ সম্মুখে রেখে উপস্থিত লোকদেরকে প্রশ্ন করা হয় “লোকটি কেমন ছিল? লোকেরা বলে ভাল ছিল। আর এর দ্বারা মৃত ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে বলে ধারণা করা হয় । অথচ শরীয়তে এর কোন ভিত্তি-প্রমাণ নেই। (প্রাগুক্ত) লাশ বহনের সুন্নত তরীকা মৃত ব্যক্তি যদি কোন দুপ্ধপায়ী শিশু হয়, তাহলে তাকে হাতে হাতে কবর পর্যন্ত নিয়ে যাবে। অর্থাৎ প্রথমে এক ব্যক্তি তার উভয় হাতের উপর লাশটিকে উঠিয়ে কবরের দিকে নিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর সে আরেকজনের হাতে লাশটিকে হস্তান্তর করবে । এভাবে কবরে পৌছার পূর্ব পর্যন্ত এ তস্তান্তরধারা অব্যাহত থাকবে । (আহকামে মাইয়েত) €% মৃত ব্যক্তি যদি বড় ছেলে বা মেয়ে হয়, তাহলে খাটিয়ার উপর রেখে তা বহন করে কবর পর্যন্ত নিয়ে যাবে । লাশ উঠানোর সময় মাথা সামনের দিকে থাকবে । খাটিয়াকে চার ব্যক্তি মিলে বহন করে নিয়ে যাবে । তারা ফ$/%.2110090109..001)

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।