৩৮ কাফন-দাফন-জানাযা €& ইমাম সাহেব জানাযার নামাযে চার তাকবীরের স্থলে যদি পাঁচ তাকবীর বলে ফেলে, তাতে নামায নষ্ট হবে না। ইমাম যুক্তাদি উভয়ের নামায হয়ে যাবে । কিন্তু মুক্তাদিগণ পঞ্চম তাকবীরে ইমামের অনুসরণ না করে বরং চুপ করে থাকবে । অত:পর ইমাম যখন সালাম ফিরাবে, তখন তারাও সালাম ফিরাবে। (আহকামে মাইয়েত) € কোন ব্যক্তি যদি জানাযার নামাযে ইমামের সাথে শরীক হওয়ার পর অন্যমনষ্ক হওয়ার কারণে ইমামের সাথে তাকবীর না বলে অথবা নিয়ত পড়তে. গিয়ে তাকবীর বলতে বিলম্ব হয়ে যায়, এরূপ অবস্থায় তৎক্ষণাৎ তাকবীর বলে নিবে । ফিকাহবিদগণের মতানুযায়ী সে ইমামের দ্বিতীয় তাকবীরের অপেক্ষা করবে না। কেননা সে নামাযের জন্যে প্রস্তুত ছিল। কাজেই তাকে নামাযে শরীক বলে গণ্য করতে হবে । (ফতোয়ায়ে আলমদীরী ১ম খ) €% কোন ব্যক্তি ইমামের সাথে প্রথম তাকবীর বলেছে কিন্তু দ্বিতীয় ও তৃতীয় তাকবীর বলেনি । এমতাবস্থায় সে ছুটে যাওয়া তাৰৰীর দু'টি বলে ইমামের সাথে শেষ তাকবীর বলবে। (প্রাপ্ত) € ইমাম যদি ভুলে তিন তাকবীর বলে সালাম ফিরিয়ে দেয়, তাহলে মুক্তাদীগণ চতুর্থ তাকবীর বলে সালাম ফিরাবে । (প্রাগুক্ত) +% পথে বা অন্যের জমিতে নামাযে জানাযা পড়া মাকরূহ । (াগুক্ত) €& যে শিশুর পিতা অথবা মাতা মুসলমান, তাকে মুসলমান হিসেবে গণ্য করা হবে এবং তার মৃত্যু হলে তার নামাযে জানাযা পড়তে হবে। গায়েবানা জানাযা গায়েবানা জানাযা হয় না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবা বিভিন্ন স্থানে এবং দূরবর্তী স্থানে মৃত্যুবরণ করেছেন এবং শহীদ হয়েছেন; এতে তিনি দুঃখ-ভারাক্রান্ত হয়েছেন, সমবেদনা জ্ঞাপন করেননি । সাহাবা, তাবেয়ীন এবং তাবে তাবেয়ীন থেকেও গায়েবানা জানাযার কোন প্রমাণ নাই । ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।