Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কাফন-দাফন-জানাযা ৩৭ & জানাযার নামাযে অংশগ্রহণকারীদের জন্য তিনটি কাতারে বিভক্ত হয়ে দীড়ানো মুস্তাহাব । এমন কি সর্বমোট লোক সংখ্যা যদি সাতজনও হয় তবু একজনকে ইমাম বানিয়ে প্রথম কাতারে তিনজন, দ্বিতীয় কাতারে দুইজন এবং তৃতীয় কাতারে একজন দীড়িয়ে তিন কাতার করে নামায পড়বে । (বেহেশ্তী জেওর) € যে সকল কারণে অন্যান্য নামায ফাসেদ হয়ে যায়, সেসব কারণে জানাযার নামাযও ফাসেদ হয়ে যায়। পার্থক্য শুধু এতটুকু যে, অন্যান্য নামাযে অষ্টহাসি হাসলে ওষু পর্যন্ত নষ্ট হয়ে যায়, কিন্তু জানাযার নামাযে অষ্হাসি দিলে বা শব্দ করে হাসলেও ওযু নষ্ট হয় না। (প্রাগুক্ত) *% পাঁচ ওয়াক্ত নামায, জুমআর নামায অথবা ঈদের নামায আদায় করার লক্ষ্যে যে সকল মসজিদকে নির্মাণ করা হয়েছে, সেসব মসজিদে জানাযার নামায পড়া জায়েয নয় । মৃত লাশকে চাই মসজিদের ভিতরে রাখা হোক বা বাইরে রাখা হোক । অবশ্য যে মসজিদকে কেবল জানাযার নামায হবেনা । (প্রাগুক্ত) €% কোন ব্যক্তি যদি এসে দেখে যে ইমাম সাহেব কয়েক তাকবীর পড়ে ফেলেছে, তবে সে অন্যান্য নামাযের ন্যায় তৎক্ষণাৎ নামাযে শরীক হতে পারবে না। সে একটু অপেক্ষা করে ইমাম যখন পুনরায় তাকবীর বলবে, তখন সেও তাকবীর বলে জামাতে শরীক হবে৷ আর এটাই হবে তার তাকবীরে তাহরীমা | ইসলামী আইনের পরিভাষায় এরূপ ব্যক্তি মাসবূক বলে গণ্য হবে। ইমাম নামায শেষ করার পর তৎক্ষণাৎ সে তার অনাদায়কৃত না। আর কেউ এসে যদি দেখে যে, ইমাম চতুর্থ তাকবীর বলে ফেলেছে, তবে কালবিলম্ব না করে সে তৎক্ষণাৎ তাকবীর বলে জামাতে শরীক হয়ে যাবে এবং অনাদায়কৃত তাকবীরগুলো এক এক করে পড়ে নিবে । এ সময় তাকে কোন দোআ পড়তে হবে না। (প্রাশুক্ু) ফ$/%.2110090109..001)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।