এ জগতে মানবের আগমন যেমন ইচ্ছাধীন বিষয় নয়, তেমনি এ জগত থেকে বিদায় নেওয়াও কারো ইচ্ছাধীন ব্যাপার নয়। কখন কোন মুহুর্তে কোথায় মানুষ জন্গ্ুহণ করবে এটা যেমন কেউ বলতে পারে না, আবার কখন কোথায় কার মুত্যু হবে এটাও কেউ বলতে সক্ষম নয়। এ পৃথিবীতে একদিন যেমন মানুষ ছিল না, কিছুকাল অবস্থান করার পর আবার এ পৃথিবীতে মানুষ থাকবেও না। জন্মিলে এখান থেকে বিদায় নিতেই হবে। এটাই চরম বাস্তব এটাই চরম সত্য । ূ তবে প্রতিটি মুসলমানের জন্মের মুহূর্তে যেমন কতগুলো ইসলামী বিধি-বিধান পালন করতে হয়, তেমনি অন্তিম মুহূর্ত থেকে শুরু করে গোসল, কাফন, দাফন, নামাযে জানাযা এমনকি সমাধিস্ত করা পর্যন্ত কতগুলো ইসলামী বিধি-বিধান পালন করাও আবশ্যক। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে এ সকল বিধি-বিধান পালনে অনেক ক্ষেত্রেই মারাত্মক ভূল ও শরীয়ত বিবর্জিত ক্রিয়া-কর্মের অবতারণা করতে দেখা যায় । আর অধিকাংশ ক্ষেত্রে এর কারণ কাফন-দাফন ইত্যাতিতে নিয়োজিত সংশিষ্ট ব্যক্তিগণের অজ্ঞতা । ফলে মৃত ব্যক্তির জীবনের সর্বশেষ কৃত্যগুলো পরিশুদ্ধ না হয়ে অশুদ্ধ থেকে যায়। আর এটা আমাদের জন্য যারপরনেই আফসোসের বিষয়। তাই আমাদের আপনজন সহ আত্মবীয়-পরিজনের বিদায় মুহুর্তের কৃত্যগ্ডলো যেন কুরআন-হাদীস অনুযায়ী সহীহ-শুদ্ধভাবে পালিত হয়, সে সম্পর্কে অবগতি দানের জন্যেই অত্র পুস্তক রচনার প্রয়াস। আল্লাহ তা'আলা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন । আমীন। বিনীত মুসাফির নিবাস নয়াপুর, সোনারগী, নারায়নগঞ্জ াববীর আহমাদ শিবলী ফ$ঘ/%.2110090109..00])
— Page 3 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.