৩৪ কাফন-দাফন-জানাযা জানাযার জামাআত ছুটে যাওয়ার আশংকা হলে তায়াম্মম করে জানাযার নামাযে শরীক হওয়া জায়েয আছে। অথচ অন্যান্য নামাযে এ সুযোগটুকু নেই, বরং জামাত না পাওয়া গেলেও ওযু করেই নামায আদায় করতে হবে। & জানাযার নামাযে দু'টি কাজ করা ফরজ যথা 8 এক-চার তাকবীর বলা এবং প্রত্যেক তাকবীরকে এক একেক রাকাতের স্থলাভিষিক্ত মনে করা । দুই-দীড়িয়ে নামায আদায় করা । অন্যান্য ফরজ ও ওয়াজিব নামাযে যেমন দাড়িয়ে নামায পড়া ফরজ এবং বিনা ওজরে তা বর্জনা করা যায় না, ঠিক তেমনি জানাযার নামাযেও দীড়ানো বা কিয়াম করা ফরজ। +% জানাযার নামাযে ৩টি বিষয় সুন্নত যথা ঃ (১) হামৃদ বা আল্লাহর প্রশংসা করা। (২) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পাঠ করা । (৩) মৃত ব্যক্তির জন্যে দোয়া করা। জানাযার নামাযের নিয়ম ঃ জানাযার নামাযের সুন্নত ও মুস্তাহাব তরীকা হল, মৃতকে সকলের সামনে রেখে ইমাম তার সীনা বরাবর দীড়াবে। জানাযার পড়ার সময় সামনে কোন কবর বা কবরস্থান থাকলে অনেকে জানাযার নামাযে শরীক হয় না। তারা জানাযার নামাযকে পাচ ওয়াক্তের নামাযের সাথে তুলনা করে, জানাযার নামায থেকে বিরত থাকে । অথচ এটা ভিত্তিহীন কথা । সামনে কবর থাকলেও জানাযার নামায পড়া জায়েয আছে। এতে সন্দেহের কোন অবকাশ নেই। সামনে মৃত ব্যক্তির লাশ থাকলে এরপর যদি অন্য কোন কবরও থাকে, তাহলে সেখানে সন্দেহ পোষণের কী আছে? একটু আগেইতো আমরা বলে এসেছি যে, জানাযার নামায মৃতের ওলীর অনুমতি ব্যতীত পড়া হলে লাশ ফেটে যাওয়ার আশংকা বোধ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত তার কবরের উপর নামাযে জানাযা পড়তে পারবে । তবে কথা হচ্ছে, জানাযার নামায আদায়কালে এ কবরের কথা ভাবতে পারবে না, বরং মৃত ব্যক্তির মাগফিরাতের কথা বেশী বেশী স্মরণ করবে। তা ছাড়া রুকু সেজদাওয়ালা নামাযের ক্ষেত্রে কবরকে সামনে রেখে বা ডানে-বায়ে রেখে নামায পড়া কোন অবস্থাতেই জায়েয হবে না। ফ$/%.21100901109..001)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।