Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কাফন-দাফন-জানাযা ৩৩ যদি দীড়ানোর স্থান পাক এবং জুতা নাপাক হয়, তাহলে জুতা পায়ে রেখে নামায আদায় করলে নামায হবে না। (প্রাগুক্ত) € জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে নামায আদায়ের ইচ্ছা করলে জুতার উপরিভাগ পাক হওয়া শর্ত । যদি পায়ের সাথে লাগা জুতার উপরিভাগ পাক হয়, আর নীচের ভাগ ও দীড়ানোর স্থানও নাপাক হয়, তথাপি জানাযার নামায হয়ে যাবে। (প্রাণুক্ত) € নামাযে জানাযা দাঁড়িয়ে আদায় করা ফরজ । সুতরাং শর'য়ী কোন ওজর না থাকলে আরোহন অবস্থায় বা বসে বসে আদায় করলে আদায় হবে না। এ নামাযের জন্যে আযান ইকামত, কেরাত, রূকু, সেজদা ইত্যাদি নেই। কেবল দোয়া দুরূদ পাঠ করতে হয়। (প্রাগুক্ত) একাধিক লাশের জানাযা €% যদি একাধিক মুর্দার জানাযার জন্যে একত্রিত হয়, তাহলে পৃথক পৃথকভাবে নামাযে জানাযা আদায় করাই উত্তম। তাদের মধ্যে যে অধিক নেককার বলে মনে হয় তার নামাযে জানাযা আগে আদায় করা ভাল । তবে সকলের নামাযে জানাযা এক সাথে আদায় করলেও আদায় হয়ে যাবে । এমতাবস্থায় সকল মাথা একদিকে এবং পা অপর দিকে করে নিবে, যাতে ইমাম সাহেব সকলের সীনা বরাবর দাঁড়াতে পারেন৷ এভাবে দাড়ানো সুন্নত। (ফতোয়ায়ে শামী) *% যদি লাশ বিভিন্ন ধরনের হয়, যথা-নারী পুরুষ এবং ছোট বাচ্চাদের ল'শ এক সাথে হয়, তাহলে পুরু ষের.লাশ ইমামের সম্মুখে অত:পর ছোট বাচ্চাদের অত:পর বয়স্কা মহিলাদের অত:পর নাবালেগা মেয়েদের লাশ রাখবে। (আল-মাবসূত) জানাযার নামায অন্যান্য নামাযের ন্যায় জানাযার নামায আদায়কারীর জন্যেও পবিত্রতা অর্জন করা, সতর ঢাকা কেবলামুখী হওয়া, নিয়ত করা ইত্যাদি শর্ত। তবে পার্থক্য শুধু এতটুকু যে, অন্যান্য নামাযের ন্যায় জানাযার নামাযের জন্যে কোন নির্দিষ্ট সময় শর্ত নয় । তা ছাড়া ওযু করে আসতে বিলম্ব হওয়ার কারণে ১০১ রর ফ$/%.2110090109..001)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।