৩২ কাফন-দাফন-জানাযা €% জানাযা তৈরী হওয়ার পর ওছীয়ত করা ইমামের জন্যে নামাযে জানাযা বিলম্ব করা অথবা ওছীয়ত পূরণার্থে হকদারগণের সম্মতি ব্যতিরেকে নাহকদারদের দ্বারা ইমামত করানো; এর কোনটিই ঠিক নয়। নিকটতম ওলীর অনুমতি ব্যতীত ইমামতের হকদার যে কারো ইমামতিতে নামাযে জানাযা অনুষ্ঠিত হলে পুনরায় নামাযে জানাযার অনুমতি নেই। প্োগুক্ত) + স্ত্রীর ওলী না থাকাবস্থায় জানাযার বেলায় স্বামী উত্তম । অত:পর বেগানা হিসেবে প্রতিবেশী উত্তম । ফেতোয়ায়ে আলমগীরী) €% মৃত মহিলার যদি স্বামী থাকে এবং এ স্বামীর ওঁরষে তার কোন বালেগ জ্ঞানসম্পন্ন ছেলে সন্তানও থাকে, তখন এ ছেলেই ওলী হবে, স্বামী নয়। তবে ছেলের জন্যে পিতার অগ্রগামী হওয়া মাকরূহ । তাই তার জন্যে উচিত হবে পিতাকে আগে বাড়িয়ে দেওয়া এবং অগ্রাধিকার দেওয়া । পক্ষান্তরে ছেলে যদি এই স্বামীর ওরষজাত না হয়, তাহলে সে নিজে অগ্ববতী হওয়াতে কোন অসুবিধা নেই। কেননা এ অবস্থায় সে নিজেইতো মায়ের ওলী । এ ক্ষেত্রে মায়ের স্বামীর সম্মান তার উপর ওয়াজিব নয় । *% কোন মহিলার নামাযে জানাযায় স্বামী ও পিতা উভয়ে উপস্থিত থাকা অবস্থায় নামায পড়ানোর ক্ষেত্রে পিতার অনুমতি অগ্রগণ্য ৷ পিতা নিজে নামায পড়াবে অথবা অন্য কাউকে অনুমিত প্রদান করবে । জানাযার জামাত *% নামাযে জানাযার জামাত শর্ত নয়; একাকী জানাযার নামায আদায় করলেও আদায় হয়ে যাবে । তবে জামাতের সাথে নামাযে জানাযা আদায় করা সুন্নত এবং উত্তম । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে জানাযা জামাতের সাথে আদায় করার নির্দেশ প্রদান করেছেন । তবে বিশেষ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযে জানাযা জামাতের সাথে পড়া হয়নি। কিন্তু উম্মতকে তিনি পড়ার নির্দেশ প্রদান করে গেছেন বিধায়, তা জামাতের সাথেই আদায় করা উচিত । (কোফন-দাফনের মাসলা-মাসায়েল) €% নামাযে জানাযা জুতা খুলে পড়া উচিত । অবশ্য দাঁড়ানোর স্থান এবং জুতা পাক হলে, জুতা পায়ে রেখে নামায আদায় করলে নামায হয়ে যাবে । ফ$ঘ/%.2110090109..001)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।