Islamic Book Collection 2 — Kafon Dafon Janaja
/ ৫৯
📝 লেখা 📖 পিডিএফ

' নামাযে জানাযা পড়ানোর হকদার কে? €% জানাযায় মুসলিম রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকলে তিনিই নামাযে জানাযার ইমামতীর হকদার । তার অবর্তমানে যদি তার কোন প্রতিনিধি, প্রতিনিধির অবর্তমানে বিচারপতি, তার অবর্তমানে তার প্রতিনিধি উপস্থিত থাকলে তারা হবেন ইমামতীর হকদার । যদি তাদের তুলনায় অধিক নেককার লোক উপস্থিত থাকে, তবুও তারাই ইমামতির হকদার । কিন্তু যদি তারা বে-নামাযী হয় এবং ইমামতের ব্যাপারে অজ্ঞ হয়, ফাসেকী এবং বেদাতী কাজে লিপ্ত থাকে, তাহলে তারা ইমামতী করবে না। অন্যের দ্বারা ইমামতী করাবে । এরূপ অবস্থায় তাদের ইমামতী মাকরূহ বলে গণ্য হবে। (কাফন-দাফনের মাসলা-মাসায়েল) € এরপর মৃতের ওলী বা পরিবার-পরিজনের মধ্যে মহল্লাহর ইমাম অপেক্ষা অধিক নেককার লোক না থাকলে ইমাম সাহেব ইমামতীর হকদার গণ্য হবেন। ইমাম সাহেবের আপরগতায় ওলীর অনুমতিক্রমে যে কোন লোকের ইমামতীতে নামাযে জানাযা অনুষ্ঠিত হতে পারে । (প্রাগুক্ত) ব্যতীত ইমামতের ওছীয়ত পালন করা আবশ্যক নয়। অবশ্য তারা সম্মত হয়ে ওছীয়ত অনুযায়ী ইমাম নিযুক্ত করতে পারেন। বাগ) €% ওলীর অনুমতি ব্যতীত যদি এরূপ কেউ নামাযে জানাযা পড়ে ফেলে যার ইমামতের হক নাই, তাহলে এমতাবস্থায় ওলীর জন্যে পুনরায় নামাযে জানাযা পড়ার অধিকার থাকে । এরূপ অবস্থায় দাফনকার্ষ সমাধা হয়ে গেলেও লাশ ফেটে অথবা পচে যাওয়ার পূর্ব পর্যন্ত ওলীর জন্যে কবরে নামাযে জানাযা পড়ার অনুমতি রয়েছে। ওলী কর্তৃক নামাযে জানাযা আদায়ের পর পুনরায় নামাযে জানাযা পড়া শরীয়ত সম্মত নয়। কেননা ওলীর অনুমতি এবং অংশগ্রহণ করার কারণে নামাযে জানাযার ফরজে কেফায় আদায় হয়ে যায়। সুতরাং পুনরায় আদায় করলে নফলের অন্তর্ভুক্ত গণ্য হবে। আর নফল নামাযে জানাযার বিধান নেই । (পাত) ফ$/%.2110090109..001)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।