৩০ কাফন-দাফন-জানাযা €% যে শহরে মৃত্যুবরণ করেছে, মৃতকে সে শহরেই কাফন-দাফন করতে হবে । অন্যত্র স্থানান্তরিত করা যাবে না। কেননা সংশ্রিষ্ট স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে লাশ ফুলে যায় এবং তার থেকে দুর্ণন্ধ বেরিয়ে আসে । ফলে লোকজন তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে । শর'য়ী দৃষ্টিকোণ্ থেকেও তা জায়েয নয়, বরং এটা একটা শরীয়ত বিরোধী কাজ। তবে হ্যা, সংশিষ্ট স্থান থেকে ১/২ মাইল দূরবর্তী স্থানে লাশ স্থানান্তরিত করাতে কোন অসুবিধা নেই। (বেহেশৃতী জেওর) চতর্থ অধ্যায় আান্বাযা জানাযা বহন করার ফযীলত € বিশিষ্ট সাহাবী হযরত আবু হোরাইরা (রাযিঃ) কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের গুণাবলী ও সওয়াবের নিয়তে জানাযার সাথে গমন করে জানাযার নামায আদায় করল এবং মৃতের দাফন কাজে অংশগ্রহণ করল, সে যেন সওয়াবের দু'টি 'কিরাত' নিয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করল। (একেকটি কিরাত ওহুদ পাহাড় সমতুল্য)। আর যে ব্যক্তি শুধু জানাযার নামাযে অংশগ্রহণ করল, সে যেন সওয়াবের একটি কিরাত লাভ করল। (বুখারী, মুসলিম) % অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জানাযার খাটিয়ার চার কোন বহন করবে, তার এমন চল্লিশটি গোনাহ ক্ষমা করে দেওয়া হবে, যা ছগীরাসমূহের মধ্যে পাহাড় । , (বেহেশৃতী জেওর) ঞ অপর এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জানাযা খুব দ্রুত বহন করে নিয়ে যাবে। যদি সে নেককার হয়, তাহলে “কবর' তার জন্যে একটি উত্তম মঞ্জিল, যেখানে তোমরা তাকে দ্রুত হেটে পৌছে দিচ্ছ। আর যদি সে নেককার না হয়, তাহলে সে তোমাদের উপর একটি বোঝা স্বরূপ । যথাসম্ভব তাড়াদাড়ি তোমরা তাকে কাঁধ হতে নামিয়ে ফেলবে । বেখারী, মুসলিম) ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।