কাফন-দাফন-জানাযা ২৯ তবে বাচ্চা যদি জীবিত থাকে, তখন মৃত মহিলার বাম দিকে পেট কেটে বাচ্চাটি বের করতে হবে । আর যদি মহিলাটি জীবিত থাকে এবং বাচ্চা মৃত হয়, তাহলে এরূপ ক্ষেত্রে অভিজ্ঞ ধাত্রী তার হাত ভিতরে প্রবেশ করিয়ে অঙ্গগুলো পৃথক পৃথকভাবে বের করে আনবে। ফেতোয়ায়ে আবদুল হাই) * মুর্দারের কপালে আঙ্গুল দ্বারা “বিসমিল্লা' লেখা জায়েয আছে। (ফতোয়ায়ে আবদুল হাই) অবশিষ্ট কাফন কাফনের অবশিষ্ট কাপড় ইমাম মুয়াজ্জিন অথবা গরীব-মিসকিনদের দেয়ার প্রচলন রয়েছে। এ সম্পর্কে শরীয়তের বিধান অনুসরণ করা একান্ত প্রয়োজন। বিশেষত: মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে কাফনের কাপড়ের ব্যবস্থাপনা করা হয়ে থাকলে অবশিষ্ট কাপড় উত্তরাধিকারীদের হক বিধায় তাদের মাঝে বন্টন করে দেওয়া আবশ্যক । তবে উত্তরাধিকারীরা একমত মধ্যে এতীম এবং পাগল থাকলে, তাদের সম্মতিক্রমেও দান করা যাবে না। বরং তাদের অংশ তাদের জন্যে সংরক্ষণ করে রেখে দিতে হবে । যদি কোন ধর্মভীরু ব্যক্তি স্ব-প্রণোদিত হয়ে একাই কাফনের কাপড়ের ব্যবস্থা করে থাকেন, তাহলে অবশিষ্ট কাপড় তার হক। সুতরাং তার নিকট ফেরৎ দিতে হবে। সে তার ইচ্ছায় যা করার করবেন । আর যদি চাদার মাধ্যমে কাফনের ব্যবস্থা করা হয়ে থাকে, তাহলে অবশিষ্ট কাপড় চাদা দাতাগণকে ফেরৎ দিতে হবে। যদি ফেরৎ দেওয়া সম্ভব না হয়, তাহলে গরীব মিসকিনদের মাঝে দান করে দিতে হবে। (দুর্রে মুখতার, শামী) € কারো কবর খুলে গেলে অথবা যে কোন কারণে লাশ বের হয়ে গেলে এমতাবস্থায় লাশের উপর যদি কাফনেক্* কাপড় না থাকে, তাহলে পুনরায় সুন্নত তরীকায় কাফন পরাতে হবে । আর লাশ যদি ফেটে যায়, তাহলে কোন কাপড় দ্বারা কোনভাবে জড়িয়ে দিলেই হবে। সুন্নত তরীকায় কাফন পরানোর প্রয়োজন নেই। (বেহেশৃতী জেওর) ফ$/%.2110090109..001)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।